সরকার মূল্য নির্ধারণ করে দিলেও মানছে না কেউ
, ৩০ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ রবি’ ১৩৯১ শামসী সন , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দেশে ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করেছে সরকার। জুমুয়াহবার (১৫ সেপ্টেম্বর) প্রতিটি ডিমের দাম ১২ টাকা, আলু ৩৬ টাকা কেজি ও পেঁয়াজের দাম ৬৫ টাকা কেজি নির্ধারণ করা হয়। অথচ বাজারে এসব পণ্যের দাম আগের মতোই রয়েছে।
রাজধানীর কাওরান বাজারে পাইকারি ও খুচরা দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাদা ও লাল আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়, দেশি পেঁয়াজ প্রতি পাল্লা (৫ কেজি) ৩৬০ টাকা। আর খুচরা কেজি বিক্রি হচ্ছে মানভেদে ৮০-৯০ টাকা কেজি। ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা ও হালিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকা।
সবজির বাজারেও দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত ফাল্গুনি আক্তার বাজার দর নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘সবজির দাম চড়া, মাছ- গোশত-মসলা সবকিছুর দাম চড়া। এমন হলে মধ্যবিত্তরা যাবে কোথায়?’
সরকারের বেঁধে দেওয়া নতুন দর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বাজারে সরকারের নতুন দর মানছে না কেউ। বাজারে জিনিসপত্রের দাম আগেও যা ছিল, এখনও তাই আছে।’
এ সম্পর্কে সবজি বিক্রেতা আব্দুল জলিলের সঙ্গেও কথা হয়েছিল। তিনি পাইকারি ও খুচরা উভয় দামেই বিক্রি করছেন। তার দোকানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। ফুলকপি পাইকারি ২০ টাকা, লাউয়ের খুচরা দাম ৫০ টাকা ও পাইকারি ৪০ টাকা, বরবটি পাইকারি ৯০ ও খুচরা ১০০ টাকা, চিচিঙ্গা পাইকারি ১৫০ টাকা ও খুচরা ৪০ টাকা, বেগুন পাইকারি ৩০ টাকা ও খুচরা ৪০ টাকা এবং আলু ও পেঁয়াজের পাইকারি দাম যথাক্রমে ৮৫ টাকা ও ৬৭ টাকা। জিনিসপত্রের দাম এত বেশি রেখেছেন কেন- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সঠিক দামেই আমরা বিক্রি করছি। আপনার কেনা লাগলে কিনবেন, নয়তো কিনবেন না।’
‘আপনারা খাবেন, আমরা খাবো না? আর জিনিসপত্রের দাম এতটাও বেশি রাখিনি। আপনারাই বেশি কন’
এর আগে বাজারে ৩ পণ্যের নতুন দর ঘোষণার দিন বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে মধুবাগ বাজারে সরেজমিনে গিয়ে জানা গেছে, যথারীতি দেশি পেঁয়াজ ৯০ টাকা কেজির কম ছাড়ছেন না বিক্রেতারা। স্বপ্নীল নামে বাজারে সবজি কিনতে আসা একজন ক্রেতাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভাই, জিনিসপত্রের দাম এত বেশি যে আমাদের যাওয়ার কোনো উপায় নেই। না পারি ভিক্ষা করতে, না পারি আয়-রোজগার করতে। অসহনীয় অবস্থা।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












