সরকার বিভিন্ন প্রতিষ্ঠান-স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ শক্তভাবে প্রতিহত করবে -প্রেস উইং
সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সরকার শক্তভাবে প্রতিহত করবে বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে। গত জুমুয়াবার মধ্যরাত ১টার দিকে অন্তর্র্বতীকালীন সরকারের পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হয়।
এতে বলা হয়, অন্তর্র্বতী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকা- শক্তভাবে প্রতিহত করবে।
বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্র্বতী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উসকানিমূলক কর্মকা-ের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।