সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে -সমমনা জোট
‘একতরফা ডামি’ নির্বাচনের মধ্যদিয়ে সরকার প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।
গতকাল জুমুয়াবার নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শেষে বিজয়নগর আল রাজি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। এই কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে আল-রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ফরিদুজ্জামান ফরহাদ বলেন, জনবিচ্ছিন্ন এই অবৈধ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলসহ বিরোধী মতাদর্শের জনগণের উপর একযুগের বেশি সময় যাবৎ জুলুম ও নির্যাতন অব্যাহত রেখে ছে। এবার একতরফা ডামি নির্বাচনের মধ্যদিয়ে সরকার প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, সহিংস রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ নির্বাচনী মাঠে বিএনপিকে না পেয়ে এখন নিজেরা-নিজেরা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছে। নির্বাচনে দলীয় স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত করা হয়েছে নাটকের একটি অংশ হিসেবে। যাতে করে জনগণের ভোট চুরি করে ভোটের পার্সেন্টেজ বাড়ানো যায়। তাদের এই কূটকৌশল আজ শুধু দেশবাসীর কাছে নয়, বিদেশিদের কাছেও পরিষ্কার হয়ে গেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।