সরকার গাজীপুরে সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করছে -খসরু
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গাজীপুরের নির্বাচন নিয়ে অনেক কথা বলা যায়। একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে, তাই গাজীপুরে সরকার সেটা দেখিয়েছে।
গতকাল জুমুয়াবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খসরু বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা না গেলে একের পর এক নিষেধাজ্ঞা আসতেই থাকবে।
তিনি বলেন, নির্বাচনের আলোচনা আসছে পরে। প্রথমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আগে নির্বাচনী আলোচনা একটি ব্যর্থ আলোচনা। যারা দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আগে নির্বাচনী আলোচনার কথা বলছেন, তারা এ সরকারের পক্ষে কাজ করছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।