সরকার ইচ্ছেমতো সংবিধানের বিধি-বিধান তৈরি করছে -ফখরুল
সরকার নিজেদের ইচ্ছেমতো সংবিধানের বিধি-বিধান তৈরি করছে বলে মন্তব্য করেছেন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, আসলে আওয়ামী লীগ হলো চোর। সব ক্ষেত্রে তারা চুরি করে। এর চেয়ে বড় চোর বিশ্বে আর খুঁজে পাওয়া যাবে না। এখন তারা যমুনা নদী সংকুচিত করতে প্রকল্প নিয়েছে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আজকে যে বাংলাদেশ আমরা সেটা চাইনি। অন্তত আমি এমন বাংলাদেশ চাইনি। এতে যদি আমায় কেউ ফাঁসি দেয়, দিতে পারে। আমরা চেয়েছি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে জনগণের ভোটাধিকার থাকবে, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়-সাম্য থাকবে।
তিনি বলেন, আজ এমন একসময় আমরা আলোচনা সভা করছি, যার আগের দিন দেশের সর্বোচ্চ বিচারালয়ে আইনজীবীদের নির্বাচনকে ঘিরে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমার তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। সুপ্রিম কোর্টের ন্যাক্কারজনক ঘটনা প্রমাণ করে, বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র তো নেই, আইনের শাসনও নেই। এমনকি সরকার আছে কি না আমার সন্দেহ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।