সরকারি নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, নেপথ্যে কারা?
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ন্ত্রণ করা গেলেও ঠেকানো যাচ্ছে না ডিজিটাল জালিয়াতি ও প্রক্সি। ১৭ ও ১৮ গ্রেডের পরীক্ষাতেও একাধিক সংঘবদ্ধ চক্র স্পাই কমিউনিকেশন ডিভাইসের সাহায্যে জালিয়াতির আশ্রয় নিচ্ছে। ডিজিটাল জালিয়াতির মাধ্যমে চাকরি পাইয়ে দিতে চক্রটি নিচ্ছে ১ থেকে ৩ লাখ টাকা।
সম্প্রতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ১৭ গ্রেডের সিপাহি ও ১৮ গ্রেডের ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগ পরীক্ষা দিতে এসে কয়েকজন ডিভাইসসহ আটক হয়। কারো শার্টের ভেতর থেকে, কারো হাতের নিচে, কারো পায়ের নিচের অংশে প্যান্টের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ডিভাইস পাওয়া গেছে।
ডিএনসি জানিয়েছে, এগুলো অত্যাধুনিক স্পাই ডিভাইস। এর মধ্যে রয়েছে এটিএমকার্ড সদৃশ মোবাইল ডিভাইস। যাতে লাগানো থাকে সিম কার্ড; যা দিয়ে যে কোনো মোবাইল নম্বরে কল দেয়া যায়। এছাড়া পাওয়া গেছে ছোট্ট ডিম্বাকৃতির আরেকটি ডিভাইস, যা কানের ভেতরে লাগিয়ে সবকিছু শোনা যায়। ডিভাইসটি দেখতে আকর্ষণীয় হলেও এটি ব্যবহৃত হচ্ছে জালিয়াতির কাজে।
সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসব অত্যাধুনিক স্পাই ডিভাইস ব্যবহার করেই জালিয়াতি করে আসছে বিভিন্ন চক্র। ডিএনসি বলছে, নিয়োগ পরীক্ষায় জালিয়াতি হতে পারে এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে, ভেতরে ও পরীক্ষার রুমে তিনস্তরের চেকিংয়ে ধরা পড়ে একটি চক্র। আটক করা হয় ১৮ জনকে। যাদের মধ্যে ১৩ জন এসেছিলো প্রক্সি দিতে। তাদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা।
ডিএনসি জানিয়েছে, সংঘবদ্ধ চক্র ১৭ ও ১৮ গ্রেডের চাকরিতে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা চুক্তিতে নিয়োগ ডিভাইসের মাধ্যমে নিয়োগ প্রত্যাশীদের চাকরি পাইয়ে দেয়ার চেষ্টা করে। প্রক্সি দিতে আসা বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক হাসান মারুফ বলেছেন, ‘সাধারণ মানুষ সাধারণত এই ধরনের স্পাই ডিভাইসের কাছে পৌঁছাতে পারে না। তবে জালিয়াতি চক্র পরীক্ষার্থীদের কানের ছিদ্রে এমনভাবে ডিভাইসগুলো স্থাপন করেছিলো যে বাইরে থেকে তা দেখা যাচ্ছিলো না। এই ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীরা বাইরে থাকা চক্রের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা চালানোর চেষ্টা করেছিলো। তবে ডিএনসির মনিটরিং টিম তাদের ধরতে সক্ষম হয়। পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধি মোতাবেক অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদ- দেন। ’
জব্দ করা ডিভাইসগুলোর নম্বর থেকে চক্রের মূলহোতাসহ বাকিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক হাসান মারুফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












