আকাশচুম্বী প্রত্যাশা ছিলো, কিন্তু এখন মবের ভীতি -কামাল আহমেদ
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর আকাশচুম্বী প্রত্যাশা ছিলো। আশা ছিলো, সাংবাদিকেরা কলম খুলে লিখবেন। কিন্তু এখন মবের ভীতি। গণমাধ্যম সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিয়েছিলো, সেগুলো বাস্তবায়নের কোনো আলামত দেখতে পাচ্ছি না। ’
‘বাংলাদেশের গণমাধ্যমে সংস্কার: সুপারিশ, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে কামাল আহমেদ এসব কথা বলেন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
কামাল আহমেদ বলেন, ‘গণ-আন্দোলনের মাধ্যমে ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটার পরে দেশ ও জাতির মধ্যে একটা বড় ধরনের প্রত্যাশা ছিলো যে সত্যিই একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হবে, গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাবো। গণমাধ্যমের ক্ষেত্রেও সে রকমই প্রত্যাশা তৈরি হয়েছিলো। দেশে একটা অত্যন্ত ভাইব্রেন্ট মিডিয়া আমরা তৈরি করতে পারবো, যা গণতন্ত্রকে সাহায্য ও সমৃদ্ধ করে। ’
কমিশনের সুপারিশের বিষয়ে কামাল বলেন, ‘সংবাদমাধ্যম তখনই স্বাধীনভাবে কাজ করতে পারবে, যখন তারা অন্যের ওপর নির্ভরশীল না হবে। যদি আর্থিক স্বাধীনতা না থাকে, তাহলে অন্যের ওপর নির্ভরশীল হতে হয়। সেই নির্ভরশীলতার কারণেই যতটুকু আমি নির্ভরশীল হবো, ততটুকুই আমার স্বাধীনতা ছাড় দেবো। কম্প্রমাইজ করবো খর্বভাবে। ’
সুপারিশ প্রতিবেদন গত মে মাসেই জমা দেওয়া হয়েছে জানিয়ে কামাল বলেন, ‘প্রতিবেদন জমা দেওয়ার পরে আমাদের বলা হলো যে আশু করণীয় ঠিক করে দেন, যেগুলো খুব দ্রুত করা যায়। ২৪ ঘণ্টার মধ্যেই করে দিলাম সেটা। তারপর তো ডেফিনেটলি (নিশ্চিতভাবে) আমাদের প্রত্যাশা ছিলো যে অন্তত আশু করণীয়গুলোর ক্ষেত্রে সরকার উদ্যোগী হবে এবং কিছু করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এখন পর্যন্ত কোনো কিছু দৃশ্যমান হয়নি। আর দৃশ্যমান না হওয়াটা কমিশনের সদস্যদের জন্য খুব বিড়ম্বনার বিষয় হয়ে গেছে। ’
কামাল বলেন, ‘সংস্কারের সুপারিশগুলো নিয়ে ভবিষ্যৎ নিয়ে আমাদের আকাশচুম্বী প্রত্যাশার কথা আমি শুরুতে বলেছিলাম। যে গণ-আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন থেকে অনেকের মধ্যেই একটা বড় সম্ভাবনা, বড় প্রত্যাশা তৈরি হয়েছিলো। সেই প্রত্যাশা পূরণের কোনো আলামত আজ পর্যন্ত আমরা দেখছি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)