সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
, ১৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় চুক্তি করে দেশের ডায়ালাইসিস সেবাকে কার্যত জিম্মি করে ফেলেছে ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর ডায়ালাইসিস সার্ভিসেস। ঢাকার জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সরকারি ডায়ালাইসিস মেশিনগুলো অব্যবহৃত অবস্থায় ফেলে রেখে একচ্ছত্রভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে এ বিদেশি প্রতিষ্ঠান।
সরকারি হাসপাতালের জায়গা, বিদ্যুৎ ও পানি ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করলেও বিপরীতে কোনো বিল পরিশোধ করছে না স্যানডোর। উল্টো ডায়ালাইসিসের খরচ জ্যামিতিক হারে বাড়িয়ে সাধারণ রোগীদের জন্য সরকারি বরাদ্দের অর্থ লোপাট করছে প্রতিষ্ঠানটি।
অনুসন্ধানে জানা যায়, নিকডু ও চমেক হাসপাতালে ডায়ালাইসিস সেবা কার্যক্রম পরিচালনা করে স্যানডোর। নিজেদের মেশিন বসিয়ে এবং জনবল দিয়ে হাসপাতাল দুটোর পুরো ডায়ালাইসিস ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। অথচ হাসপাতাল দুটোর নিজস্ব ডায়ালাইসিস মেশিন সম্পূর্ণ অচল বা ফেলে রাখা হয়েছে শুধু ভারতীয় কোম্পানির ব্যবসার সুবিধার্থে।
স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ২০১৬ সালের ২৬ নভেম্বর পিপিপি প্রকল্পের আওতায় চুক্তি করে স্যানডোর। চুক্তিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ২৫ নভেম্বর। এ চুক্তির আওতায় নিকডু ও চমেক হাসপাতালের সেবা দিচ্ছে স্যানডোর।
চুক্তি অনুযায়ী, স্যানডোর শুধু তাদের নিজস্ব জনবল, সার্ভিস ও মেশিনের খরচ বহন করে। এর বাইরে হাসপাতালের অবকাঠামো, মূল্যবান জায়গা, বিদ্যুৎ ও পানি ব্যবহারের বিপরীতে প্রতিষ্ঠানটি রাষ্ট্রকে কোনো অর্থ পরিশোধ করে না। অথচ রোগীদের কাছ থেকে আদায় এবং সরকারি ভর্তুকির মাধ্যমে সব বিল শতভাগ আদায় করে নিচ্ছে তারা।
তথ্য অনুযায়ী, শুধু নিকডুতে এক বছরের কার্যক্রমে স্যানডোরের ব্যবহারের কারণে হাসপাতালের নিজস্ব তহবিল থেকে বিদ্যুৎ বিল বাবদ ৩৫ লাখ টাকা খরচ হয়েছে। তবে ভারতীয় প্রতিষ্ঠানটি এ খরচের এক টাকাও পরিশোধ করেনি।
স্যানডোরের জালিয়াতি ও অসম চুক্তি নিয়ে মুখ খুলেছেন প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুস সালাম। তিনি বলেন, এটি একটি সম্পূর্ণ একতরফা ও বাকওয়াস চুক্তি। আমি জয়েন করার আগেই এ চুক্তি এবং প্রাথমিক লুটপাট সম্পন্ন হয়েছিল। ভারতের এ কোম্পানির শুরুতে মাত্র ১০ কোটি টাকার মতো বিনিয়োগ করার কথা ছিল। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হলো, তারা ভারত থেকে যেসব ডায়ালাইসিস সরঞ্জাম বা জিনিসপত্র এনেছিল, সেগুলোর ওভার-ইনভয়েসিং করে ৫ টাকার জিনিস ইনভয়েসে ৫০ টাকা দেখিয়েছে! এ প্রক্রিয়ায় শুরুতেই জালিয়াতি করেছে তারা।’
তিনি অভিযোগ করেন, সবচেয়ে বড় জালিয়াতি হলো, চুক্তি অনুযায়ী মূল বিনিয়োগ ভারতীয় কোম্পানির করার কথা থাকলেও, তারা বাংলাদেশে এসে এ দেশের ব্যাংক থেকেই লোন (ঋণ) নিয়েছে। অর্থাৎ, এ দেশের টাকা দিয়েই তারা ব্যবসা ফাঁদ পেতে বসেছে, যেটাকে বলে ‘কইয়ের তেলে কই ভাজা’। অথচ চুক্তিতে তাদের সবরকম একতরফা সুবিধা দেওয়া হয়েছে। জায়গা দিচ্ছে সরকার, বিদ্যুৎ দিচ্ছে সরকার, সব সুবিধা দিচ্ছি আমরা, আর লাভ নিয়ে যাচ্ছে তারা।”
চুক্তির অন্যতম বড় ফাঁকিবাজি ও জালিয়াতি ছিল ডায়ালাইজার ব্যবহারে। ডায়ালাইজার দুই রকম হয়- সিঙ্গেল ইউজ (একবার ব্যবহারযোগ্য) এবং মাল্টিইউজ (একাধিকবার ব্যবহারযোগ্য)। সিঙ্গেল ইউজের দাম ও মান বেশি।
এ বিষয়ে সাবেক সিইও কর্নেল আব্দুস সালাম বলেন, এ বিষয় নিয়ে আমি বহুবার আপত্তি তুলেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ডিজিএইচএসকে (স্বাস্থ্য অধিদপ্তর) বলেছিলাম চিঠি দিতে। কিন্তু ভারতীয় কোম্পানির মালিক রাজীব সিন্ধে ও তার দেশীয় এজেন্টরা ওপরমহল ম্যানেজ করে সব ধামাচাপা দিয়ে দিতো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












