রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সরকারি ওয়েবসাইট: অসম্পূর্ণ, পুরোনো তথ্যের ভান্ডার

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, রাত ১২:৪০
নিজস্ব প্রতিবেদক:
‘অনুরোধ করা পৃষ্ঠাটি খুঁজে পাওয়া যায়নি।’ বাংলাদেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে ‘বঙ্গভবনের ইতিহাস’ পাতায় ঢুকলে এমন বার্তা দেখা গিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটেও রয়েছে একাধিক অসম্পূর্ণ পাতা। প্রধানমন্ত্রীর জীবনবৃত্তান্ত, জাতির উদ্দেশে ভাষণ ও অন্যান্য ভাষণের জন্য আলাদা পাতা থাকলেও সেগুলো ফাঁকা পড়ে আছে। অথচ ওয়েবসাইটে সর্বশেষ হালনাগাদের তারিখ বলা হয়েছে ১৪ অক্টোবর, ২০২৬!
খোদ রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের কার্যালয়ের অসম্পূর্ণ ওয়েবসাইটই বলে দেয়, দেশের অন্যান্য সরকারি দপ্তরের সাইটের চিত্র কেমন হতে পারে। সব ক্ষেত্রে এক রকম না হলেও সরকারি ওয়েবসাইটগুলোর অসম্পূর্ণতা, ত্রুটিসহ নানা ঘাটতির অভিযোগ অনেক পুরোনো।
সরকারি দপ্তরের ওয়েবসাইটের বিষয়ে কোনো নীতিমালা না থাকলেও নির্দেশিকা রয়েছে। গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ ‘সরকারি দপ্তরের ওয়েবসাইট নির্দেশিকা-২০২৬’ জারি করে।
সেখানে বলা হয়েছে, ওয়েবসাইটগুলোতে দপ্তর পরিচিতি, ইতিহাস, কার্যাবলি, সেবাসমূহ, নীতিমালা, আইন, বিধি, প্রকাশনা, বার্ষিক প্রতিবেদন, চলমান প্রকল্প, সমাপ্ত প্রকল্প, বাজেট, ক্রয়সহ সব তথ্য থাকতে হবে। ওয়েবসাইটে কর্মকর্তাদের নাম, পদ ও পদবি, পরিচিতি নম্বর, শাখার নাম, মোবাইল নম্বর, টেলিফোন নম্বর যুক্ত করতে বলা হয়েছে। পুরোনো তথ্যের আর্কাইভ, মেয়াদোত্তীর্ণ তথ্য ও নথি মূল পাতা থেকে সরিয়ে সংরক্ষণের কথা বলা হয়েছে নির্দেশিকায়। কিন্তু খুব কম ওয়েবসাইটেই শতভাগ তথ্য পাওয়া গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ই-পার্টিসিপেশন পাতাটি ফাঁকা পড়ে আছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলমান ও সমাপ্ত প্রকল্পসমূহের লিংকে প্রবেশ করা যায় না। পার্বত্য চট্টগ্রামবিষয়ক ওয়েবসাইটে চলমান প্রকল্পের পাতায় প্রবেশ করা গেলেও সেখানে কোনো তথ্য নেই। মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরের যোগাযোগের পাতাটিও তথ্যশূন্য। কৃষি মন্ত্রণালয়ে সমাপ্ত প্রকল্পের তথ্য থাকলেও চলমান প্রকল্পের পাতা ফাঁকা। বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলমান প্রকল্পের পাতায় যুক্ত হয়েছে সমাপ্ত প্রকল্পের তথ্য। হালনাগাদ বার্ষিক প্রতিবেদন নেই বেশির ভাগ দপ্তরের ওয়েবসাইটে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৩ সালের পর কোনো বার্ষিক প্রতিবেদনও সাইটে যুক্ত হয়নি।
সরকারি দপ্তরের ওয়েবসাইট তৈরির কাজ করে থাকে সরকারের আইসিটি বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে পরিচালিত প্রোগ্রাম এসপায়ার টু ইনোভেট (এটুআই)। এর প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন বলেন, ‘এটুআইয়ের মূল কাজ ছিল ওয়েবসাইট তৈরি করা। নিয়মিত তথ্য হালনাগাদের দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের। আমরা তাদের এ বিষয়ে নির্দেশনা দিয়ে থাকি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনোটির এ জন্য পর্যাপ্ত জনবল বা কারিগরি সক্ষমতা না থাকলে হালনাগাদে কিছুটা সময় লাগতে পারে।’
প্রতিটি মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে ওয়েবসাইট পরিচালনা ও তথ্য হালনাগাদের জন্য জনবল রয়েছে উল্লেখ করে বজলুর রহমান বলেন, কার দায়িত্ব কী, কোন তথ্য কত দিনের মধ্যে হালনাগাদ করতে হবে, এসব বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ব্যবস্থাপনার কাজটি অনেক ক্ষেত্রে দুর্বলভাবে হচ্ছে। তিনি আরও বলেন, সরকারি ওয়েবসাইট হালনাগাদ থাকা এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে বিষয়টি প্রতি মাসের মন্ত্রণালয় বা দপ্তরভিত্তিক সমন্বয় সভার আলোচ্যসূচিতে রাখা যেতে পারে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ২ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ৩ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ৩ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ৩ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ৩ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ৩ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ৩ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ৩ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ৩ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ৩ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ৩ ঘণ্টা আগে