সরকারকে পরাজিত করতে না পারলে মুক্তি পাব না -দুদু
নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলা-মামলার জীবন থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এই ৫২-৫৩ বছরের পরে আমরা দুর্নীতিবাজদেরকে বিচারের আওতায় এনে যথাযথভাবে কাঠগড়ায় দাঁড় করাতে পারলে আমরা মনে করব জাতির জন্য আমরা কিছু করতে পেরেছি, দেশের জন্য কিছু করতে পেরেছি, মানুষের জন্য কিছু করতে পেরেছি।
বিএনপির এই নেতা বলেন, ১০-১২টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে, লুটপাট করে ফেলা হয়েছে। এটা কি ভাবা যায়? আপনি ভারতে যান, পাকিস্তানে যান, শ্রীলঙ্কায় যান দেখবেন সেসব দেশেও এত লুটপাট হয় না। আমি অন্য কোনো দেশের দৃষ্টান্ত দিচ্ছি না। এই দেশকে একটা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে বর্তমান সরকার।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।