সরকারকে ক্ষমতাচ্যুত করতে ‘দড়ি ধরে টান মারার’ আহ্বান ফখরুলের
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২১ জুন, ২০২৩ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সরকারকে ক্ষমতাচ্যুত করতে 'দড়ি ধরে টান মারার' জন্য জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত সোমবার বিকেলে বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, এই সরকার এ বছরের জন্য বাজেট দিয়েছে। তাদের দলের লোকেরা বলছে যে এই বাজেট হচ্ছে শুধু বড়লোককে বড় করার জন্য। জাতীয় পার্টির তাদের সঙ্গে ছিল। তাদের নেতা জিএম কাদের বলেছেন যে দেশ এখন খাদের কিনারে চলে গেছে। আরেকটু ধাক্কা দিলে দেশ শেষ হয়ে যাবে।
সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার প্রসঙ্গে টেনে তিনি বলেন, 'প্রতাপশালী এই আওয়ামী লীগ সরকারের মতো হীরক রাজা ইচ্ছামতো দেশ চালাত, যেমন খুশি তেমন। শেষে মানুষ বিদ্রোহ করলো। বিদ্রোহ করে মানুষ রাজার একটা স্ট্যাচু বানিয়েছিল। স্ট্যাচুতে একটা দড়ি লাগিয়ে মানুষ বলল, দড়ি ধরে মারো টান, রাজা হবে খানখান। আজ এই দড়ি ধরে টান মারতে হবে। আর রাজাকে খানখান করতে হবে। '
মির্জা ফখরুল বলেন, 'এই সরকার এমন খেয়েছে যে আকাঙ্খা, লোভ শেষ হয় না। মুনতাসীর মামুনের একটা নাটক ছিল যার একটি চরিত্র ছিল তার শুধু ক্ষুধা লাগে। সব খেয়ে ফেলে, যা পায় তাই খায়। শেষে কাগজ খাওয়া শুরু করল, টেবিল-চেয়ার সব খাওয়া শুরু করল। '
'এই সরকারের অবস্থা হয়েছে এরকম। এখন তারা পুরো দেশটা খেয়ে ফেলেছে,' বলেন তিনি।
'সরকার এখন আবোল-তাবোল বলতে শুরু করেছে' মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, 'প্রধানমন্ত্রী বলেন কারও ভয়ে নাকি তিনি ভীত নন। ভীত যদি না হবেন তাহলে বিদেশ থেকে ফিরে এসে এ কথা বললেন কেন যে আমাকে তারা সরায় দিতে চায়। কারা সরাতে চায়? কেন সরাতে চায়? আপনি ভয় পান না। আবার বলেন, অনেক শক্তিশালী সেই দেশৃদুই মিনিটে শেষ করে দিতে পারে। '
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)