রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সম্মানিত সারিয়্যাতুল র্কুরা বা বি’রে মাঊনাহ উনার ঘটনা (৫)

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, রাত ১:৫৬
সম্মানিত সারিয়্যাতুল র্কুরা বা বি’রে মাঊনাহ উনার ঘটনা (৫)

ইবনে ওয়ারাকার হত্যা সম্পর্কে বলা হয়। আনাস ইবনে আব্বাস সুলামী ছিল তুয়াইমা ইবনে ’আদী ইবনে নাওফালের মামা। সে বি’রে মাঊনার দিন হযরত নাফি’ ইবনে বুদাইল ইবনে ওয়ারাকা খুযাইয়ী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে শহীদ করেছিল। সেদিন সে নি¤েœর কবিতাটি আবৃত্তি করেছিল-
تَرَكْت ابْنَ وَرْقَاءَ الْخُزَاعِيّ ثَاوِيًا ... بِمُعْتَرَكِ تَسْفِي عَلَيْهِ الْأَعَاصِرُ
আমি ওয়ারাকা খুযাইর সন্তানকে যুদ্ধের ময়দানে ফেলে রেখে এসেছি, যেখানে ধূলা-বালি মিশ্রিত প্রচন্ড বায়ু প্রবাহিত হয়।
ذَكَرْت أَبَا الرّيّانِ لَمّا رَأَيْته ... وَأَيْقَنْت أَنّي عِنْدَ ذَلِكَ ثَائِرُ
উনার এ অবস্থা দেখে আমার আবূ রাইয়ানের কথা মনে পড়ল। আমি ভেবে নিশ্চিত হলাম যে, তার হত্যার প্রতিশোধ নিতে পেরেছি।
আবূ রাইয়ান হচ্ছে, ত্বয়াইমা ইবনে ’আদীর উপনাম।
হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত নাফি’ ইবনে বুদাইল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার প্রতি শোক প্রকাশ করে বলেন-
رَحِمَ اللهُ حَضْرَتْ نَافِعَ بْنَ بُدَيْلٍ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ ... رَحْمَةَ الْمُبْتَغِي ثَوَابَ الْجِهَادِ
মহান আল্লাহ পাক তিনি রহমত বর্ষণ করুন হযরত নাফি’ ইবনে বুদাইল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার প্রতি, যেমন রহমত বর্ষিত হয় সম্মানিত জিহাদের ছওয়াব প্রত্যাশী তথা মহান আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেজামন্দী-সন্তুষ্টি মুবারক তালাশী ব্যক্তির উপর। সুবহানাল্লাহ!
صَابِرٌ صَادِقٌ وَفِيّ إذَا مَا ... أَكْثَرَ الْقَوْمُ قَالَ قَوْلَ السّدَادِ
তিনি ছিলেন ধৈর্যশীল, সত্যবাদী, বিশ্বাসী, আর মানুষ যখন আবোল-তাবোল বলতো তখনও তিনি সঠিক ও সত্য কথা বলতেন। সুবহানাল্লাহ!
হযরত হাসসান বিন ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বি’রে মাঊনাহ উনার মধ্যে সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশকারী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি শোক জ্ঞাপন করে এই কবিতাটি আবৃত্তি করেন। এতে বিশেষভাবে হযরত মুনযির ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কথা উল্লেখ রয়েছে-
عَلَى قَتْلَى مَعُونَةَ فَاسْتَهِلّي ... بِدَمْعِ الْعَيْنِ سَحّا غَيْرَ نَزْرِ
হে চোখ, অশ্রু বর্ষণ করো বি’রে মাঊনাহ্র শহীদ উনাদের প্রতি অশ্রু বহাও অঝোর ধারায়, সামান্য নয় কিছুতেই।
عَلَى خَيْلِ الرّسُولِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ غَدَاةَ لَاقَوْا ... مَنَايَاهُمْ وَلَاقَتْهُمْ بِقَدْرِ
কাঁদো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুজাহিদ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়াল আনহুম উনাদের প্রতি, সেদিনের স্মরণে যেদিন উনারা চির বিদায়কে আলিঙ্গন করেছিলেন, আর মউতও উনাদেরকে মহান আল্লাহ পাক উনার নির্দেশে বুকে তুলে নিয়েছিলেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
أَصَابَهُمْ الْفَنَاءُ بِعَقْدِ قَوْمٍ ... نُخُوّن عَقْدُ حَبْلِهِمْ بِغَدْرِ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত মুজাহিদ ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা কাফির মুশরিকদের বিশ্বাসঘাতকতার কারণে শহীদ হলেন, আর উনারা ছিলেন কাফির মুশরিকদের বিশ্বাসঘাতকতার রশিতে আবদ্ধ। নাউযুবিল্লাহ!
فَيَا لَهْفِي لِمُنْذِرِ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ إذْ تَوَلّى ... وَأَعْنَقَ فِي مَنِيّتِهِ بِصَبْرِ
হায় আফসুস! হযরত মুনযির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি গেলেন আর ফিরে আসলেন না। তিনি ছবর বা ধৈর্যের সাথে দ্রুত সম্মানিত শাহাদাত গ্রহণের দিকে এগিয়ে গেলেন।
وَكَائِنٌ قَدْ أُصِيبَ غَدَاةَ ذَاكُمْ ... مِنْ أَبْيَضِ مَاجِدٍ مِنْ سِرّ عَمْرِو
সেদিন সকালে তিনি সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন, তিনি ছিলেন সম্মানী ও সুদর্শন পুরুষ এবং আমরের শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ!
হযরত কা’ব ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বি’রে মাঊনাহ উনার ঘটনা প্রসঙ্গে বানূ জা’ফর ইবনে কিলাবের নিন্দায় আবৃত্তি করেন-
تَرَكْتُمْ جَارَكُمْ لِبَنِي سُلَيْمٍ ... مَخَافَةَ حَرْبِهِمْ عَجْزًا وَهُونَا
(হে বানূ জা’ফর!) তোমরা যুদ্ধভয়ে ভীত ও নতজানু হয়ে আপন প্রতিবেশীকে বানূ সুলাইমের হাতে ছেড়ে দিলে।
فَلَوْ حَبْلًا تَنَاوَلَ مِنْ عُقَيْلٍ ... لَمَدّ بِحَبْلِهَا حَبْلًا مَتِينَا
অতঃপর উনারা যদি বানূ উক্বাইল গোত্রের অংশীদারের রশি ধারণ করতেন, তবে তা হতো উনাদের জন্য এক সূদৃঢ় রশি।
أَوْ القرُطَاء مَا إنْ أَسْلَمُوهُ ... وَقِدْمًا مَا وَفَوْا إذْ لَا تَفُونَا
কিংবা উনারা যদি কুরত্বা’ গোত্রে আশ্রয় গ্রহণ করতেন, তবে তারা উনাদেরকে এমনভাবে পরিত্যাগ করত না; কেননা, অঙ্গীকার পূরণে তাদের ঐতিহ্য রয়েছে, যেখানে তোমরা অঙ্গীকার রক্ষা কর না। (সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, মাগাযিউল ওয়াক্বিদী, আর রওদ্বূল উন্ফ্) (চলবে)

-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬