সম্মানিত শাফিয়ী মাযহাব উনার প্রতিষ্ঠাতা ও ইমাম সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১)
ইমাম হযরত আবু আবদিল্লাহ মুহম্মদ ইবনে ইদরীছ আশ-শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি। তিনি ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি নামেই বেশী পরিচিত। উনাকে ‘শায়খুল ইসলাম’ হিসাবেও সম্বোধন করা হয় এবং তিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রধান চারটি মাযহাব উনার একটি শাফিয়ী মাযহাব উনার প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি উনার অন্যতম সেরা ছাত্র এবং তিনি নাজারাহ উনার গভর্ণর হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।
পবিত্র বিলাদত শরীফ:
সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি ১৫০ হিজরী সনে ... অর্থাৎ ৭৬৭ সালের আগস্ট মাসে ফিলিস্তিনের গাজা নামক শহরে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।
নসবনামা:
উনার সম্মানিত পিতা উনার নাম মুবারক ইদরীছ ও সম্মানিত দাদা উনার নাম মুবারক আব্বাস। উনার উপনাম আবূ আব্দুল্লাহ। নসবনামা: “মুহম্মদ বিন ইদরীছ বিন আব্বাস বিন উছমান বিন শাফিয়ী আল কুরায়েশী আশ শাফিয়ী আল মাক্কী”।
সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার বংশ কুরাইশ বংশের অন্যতম আবদে মানাফ বিন কুসাই এর সাথে মিলিত হয়েছে। তাই ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার বংশের মূল এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত বংশ মুবারক একই। এ জন্য তিনি আল-মুত্তালাবী বলেও পরিচিত। তিনি কুরাইশ বংশের তাই কুরায়েশী এবং উনার দাদা “শাফে” ছাহাবী এর দিকে সম্পৃক্ত করায় শাফিয়ী, মক্কায় প্রতিপালিত হওয়ায় মাক্কী বলে পরিচিতি লাভ করেন।
সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার উপাধি হল, ‘নাছিরুল হাদীছ’ পবিত্র হাদীছ শরীফ উনার সাহায্যকারী বা সহায়ক, কারণ পবিত্র হাদীছ শরীফ সংগ্রহ, সংকলন, বিশেষ করে পবিত্র হাদীছ শরীফ উনার যাচাই-বাছাইয়ে তিনি সর্বপ্রথম অবদান রাখেন। তিনিই সর্বপ্রথম পবিত্র হাদীছ শরীফ শাস্ত্রের নীতিমালা প্রণয়নে কলম ধরেন ‘আর রিসালাহ ও আল উম্ম’ গ্রন্থদ্বয়ে। অতঃপর সে পথ ধরেই পরবর্তী ইমামগণ অগ্রসর হন।
বাল্যকাল:
সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি মাত্র ২ বছর বয়সেই সম্মানিত পিতা উনাকে হারিয়ে ইয়াতীম হয়ে যান। সম্মানিত পিতা উনার ইন্তিকালের পর অভিভাবকহীনতা ও অসচ্ছলতা ইত্যাদি নানা সমস্যার সম্মুখীন হন। সম্মানিত পিতা ইন্তিকাল করে গেলে বিচক্ষণ মা উনাকে দু’বছর বয়সে পিতৃভূমি ইয়ামেনে নিয়ে আসেন। তিনি উনার ছেলেকে পবিত্র কুরআন শরীফ মুখস্ত করানোয় মনোনিবেশ করান এবং ৭ বছর বয়সে সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি সম্পূর্ণ পবিত্র কুরআন শরীফ মুখস্ত করে ফেলেন। এর পাশাপাশি সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বিভিন্ন স্থানে ঘুরে সম্মানিত আলিম উনাদের শরণাপন্ন হয়ে বিভিন্ন পবিত্র হাদীছ শরীফ ও মাসয়ালা-মাসায়িল মুখস্থ করতে শুরু করেন। এর কয়েক বছর পরেই তিনি উনার মায়ের সাথে পবিত্র মক্কা শরীফ তাশরীফ নেন। সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি ছোটবেলা থেকেই শিক্ষানুরাগী এবং কঠোর জ্ঞান ইলিম হাছিল করার ফলে ৭ বছরে পবিত্র কুরআন শরীফ উনার হাফিয এবং ১০ বছরে মুয়াত্তা হাদীছ শরীফ গ্রন্থ (সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার “মুয়াত্তা শরীফ” সর্বপ্রথম প্রামান্য হাদীছগ্রন্থ) হিফয করে ১৮ বছর বয়স মুবারক থেকে ফতওয়া প্রদান শুরু করেন। সাথে সাথে পবিত্র মক্কা শরীফ উনার আরবী পন্ডিতদের কাছে আরবী কবিতা ও ভাষা জ্ঞানে পূর্ণ পা-িত্ব লাভ করেন।
পবিত্র মদীনা শরীফ সফর:
সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি ছোটবেলায় একবার পবিত্র মদীনা শরীফ সফর করেন এবং হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সংকলিত গ্রন্থ মুয়াত্তা মুখস্ত করে উনাকে শুনান, হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার ছোট বয়সে এই প্রজ্ঞা ও প্রতিভা দেখে তিনি অভিভূত হন। এবং উনাকে স্নেহের পাত্র বানিয়ে নেন। সাইয়্যিদুনা হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার নিকট জ্ঞান চর্চা শুরু করেন। পবিত্র মদীনাতুল মুনাওওয়ারার পর তিনি ইয়ামানে শিক্ষার উদ্দেশ্যে বের হন। সেখানে শিক্ষা ও জ্ঞান বিস্তারে আত্মনিয়োগ করেন। জনসমাজে উনার খ্যাতি ছড়িয়ে পড়লে তিনি বিদ্বেষীদের প্রকোপে পড়েন, ফলে তিনি ইয়ামেন ত্যাগ করে আবার পবিত্র মক্কা শরীফ ফিরে আসেন। (চলবে)
-০-
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।