পবিত্র মসজিদ উনার গুরুত্ব-তাৎপর্য, ফাযায়িল-ফযীলত ও বুযূর্গী-সম্মান মুবারক (৩)
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ আশির, ১৩৯১ শামসী সন , ১৮ মার্চ, ২০২৪ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
আল্লামা কাযী ছানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
اِنَّ الْـمَلَائِكَةَ بَنُوْهُ قَبْلَ خُلِقَ حَضْرَتْ اٰدَمُ عَلَيْهِ السَّلَامُ بِاَلْفَىْ عَامٍ فَكَانُوْا يَـحُجُّوْنَهٗ فَلَمَّا حَجَّهٗ حَضْرَتْ اٰدَمُ عَلَيْهِ السَّلَامُ قَالَتِ الْـمَلَائِكَةُ بَرَّ حَجُّكَ حَجَجْنَا هٰذَا الْبَيْتَ قَبْلَكَ بِاَلْفَىْ عَامٍ.
অর্থ: “নিশ্চয়ই আবুল বাশার সাইয়্যিদুনা হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি সৃষ্টি হওয়ার দুই হাজার বছর পূর্বে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা সম্মানিত কা’বা শরীফ নির্মাণ করেন। সুবহানাল্লাহ! উনারা হজ্জ করতেন। অতঃপর যখন সাইয়্যিদুনা হযরত আবুল বাশার ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি সম্মানিত হজ্জ মুবারক করেন তখন উনাকে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলেন, আপনার হজ্জ মুবারক পবিত্র হোক! আপনার দুই হাজার বছর পূর্বে আমরা এই সম্মানিত ঘর মুবারক উনার হজ্জ মুবারক করেছি।” সুবহানাল্লাহ! (তাফসীরে মাযহারী শরীফ ১/৯২)
হযরত ইমাম আবূল মানছূর মাতুরীদী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত তাফসীরগ্রন্থ ‘তাফসীরে মাতুরীদী শরীফ’ উনার মধ্যে বলেন-
اِنَّ حَضْرَتْ اٰدَمَ عَلَيْهِ السَّلَامُ لَـمَّا اُمِرَ بِالْـحَجِّ فِيْهِ قَالَ حَضْرَتْ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَامُ قَدْ حَجَّ فِيْهِ الْـمَلَائِكَةُ قَبْلَكَ بِاَلْفَىْ عَامٍ.
অর্থ: “সাইয়্যিদুনা হযরত আবুল বাশার ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি যখন সম্মানিত কা’বা শরীফে হজ্জ মুবারক করার জন্য আদেশ মুবারকপ্রাপ্ত হন, তখন হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বলেন, আপনার দুই হাজার বছর পূর্বে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা এই সম্মানিত কা’বা শরীফ-এ হজ্জ মুবারক করেন।” সুবহানাল্লাহ! (তাফসীরে মাতুরীদী)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُمَا قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَذْهَبُ الْاَرْضُوْنَ يَوْمَ الْقِيَامَةِ اِلَّا الْمَسَاجِدَ فَاِنَّـهَا تَنْضَمُّ بَعْضُهَا اِلـٰى بَعْضٍ.
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কিয়ামতের দিন সমস্ত যমীন ধ্বংস হয়ে যাবে একমাত্র পবিত্র মসজিদ মুবারকসমূহ ব্যতীত। কেননা নিশ্চয়ই সমস্ত পবিত্র মসজিদ মুবারকসমূহ একটি অপরটির সাথে সংযুক্ত হবেন।” সুবহানাল্লাহ!
যেহেতু দুনিয়ার যমীনে যত পবিত্র মসজিদ রয়েছে সমস্ত মসজিদসমূহ উনাদের মূল হচ্ছে, পবিত্র কা’বা শরীফ, যা দুনিয়ার সর্বপ্রথম পবিত্র ঘর মুবারক। সুবহানাল্লাহ! কিয়ামতের দিন সমস্ত যমীন ধ্বংস হয়ে যাবে কিন্তু সমস্ত মসজিদসমূহ পবিত্র কা’বা শরীফ উনার সাথে সংযুক্ত হবে। শুধু তাই নয়, ক্বিয়ামতের দিন হিসাব-নিকাশের পর পবিত্র মসজিদসমূহ উনাদের অধিবাসী উনাদেরকে নিয়ে সম্মানিত জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ!
উক্ত বর্ণনা থেকেই স্পষ্ট হয়ে যায় যে, পবিত্র মসজিদ উনার গুরুত্ব-তাৎপর্য, ফাযায়িল-ফযীলত ও বুযূর্গী সম্মান মুবারক কতো বেমেছাল। সুবহানাল্লাহ! (সমাপ্ত)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












