সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যেই রয়েছে প্রকৃত মানবাধিকারের উত্তম আদর্শ
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যেই রয়েছে মানবাধিকারের উত্তম আদর্শ। সম্মানিত কালামুল্লাহ শরীফ ও সম্মানিত হাদীছ শরীফ উনার মাধ্যমে বিভিন্ন হুকুম আহকাম ও দিক নির্দেশনার মাধ্যমে সম্মানিত দ্বীন ইসলাম মানবাধিকারের উত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন। সম্মানিত দ্বীন ইসলাম মানুষের ব্যক্তিগত অধিকার, পারিবারিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার সুনিশ্চিত ও সংরক্ষিত করেছেন। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি মৌলিক অধিকার আদায় সুনিশ্চিত করেছেন, মত-পথ প্রকাশের অধিকার, দ্বীনি স্বাধীনতা, ঈমানের স্বাধীনতা, আমলের স্বাধীনতা, পিতা-মাতার অধিকার, ছেলে-সন্তানের অধিকার, বড়দের অধিকার, ছোটদের অধিকার, শিক্ষকের অধিকার, ছাত্রের অধিকার, দায়িত্বশীলদের অধিকার, কৃষক-শ্রমিকের অধিকার, প্রতিবেশীর অধিকার, আত্বীয়-স্বজনদের অধিকার, সামাজিক লেন-দেন, ও আচার-ব্যবহার সম্বলিত অধিকারের বিষয়ে হুকুম-আহকাম ও সুস্পষ্ট দিক নির্দেশনার মাধ্যমে মানবাধিকারের উত্তম আদর্শ স্থাপন করেছেন।
খিলাফত আলা মিনহাজিন নবুওওয়াহ উনার মাধ্যমে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা কায়েমের মাধ্যমে মানুষের অধিকার আদায়কে সুনিশ্চিত ও সংরক্ষিত করেছেন। বর্তমানে বিভিন্ন কথিত মানবাধিকার সংস্থাগুলো মানবাধিকারের নামে নানা সেøাগান দেয়, নানা ব্যানার, পোস্টার, ফেস্টুন, মিটিং, মিছিল ও সংবাদ সম্মেলন করে যাচ্ছে। তাতেই কি মানবাধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে? না, কখনই না যতক্ষণ ইসলামী তর্জ-ত্বরীকা ও আদর্শের বাহিরে দেশ পরিচালিত হবে ততক্ষণ পর্যন্ত দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না। যেখানে দেশ হারাম কাজে সয়লাব হয়ে আছে, গান-বাজনা, নাটক-সিনেমা, মদ-গাঁজা, ব্যভিচার, খেলাধুলা, ছবি, বেপর্দা-বেহায়াপনা, সুদ-ঘুষ, মারামারি-হানাহানিতে দেশ সয়লাব হয়ে আছে, ইচ্ছা-অনিচ্ছায় মানুষ নানা হারাম কাজে জড়িয়ে যাচ্ছে তাহলে কি মানুষ তাদের প্রকৃত অধিকার ঈমানের অধিকার, আমলের অধিকার লাভ করেছে। না, মানুষ তাদের ঈমান-আমলের অধিকার লাভ করেনি।
যে দেশে রাষ্ট্রীয়ভাবে নামায প্রতিষ্ঠিত নাই, রোযা প্রতিষ্ঠিত নাই, হজ্জ প্রতিষ্ঠিত নাই, যাকাত আদায় প্রতিষ্ঠিত নাই সে দেশের মানুষ কি তাদের আমলের অধিকার লাভ করেছে। শুধু অন্ন, বস্ত্র ,বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সংস্থান করাই কি মানবাধিকার। যে দেশের রাষ্টীয়ভাবে শিক্ষা ব্যবস্থা ইহুদি-নাছারা, বেদ্বীন-বদদ্বীনদের তর্জ-তরীকায়, আইন, বিচার ও শাসন ব্যবস্থা ইহুদী, নাছারা, বেদ্বীন-বদদ্বীনদের তর্জ তরীকায় সে দেশে মুসলমানরা কি তাদের প্রকৃত অধিকার লাভ করবে? না কখনই লাভ করবে না। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যেই রয়েছে মানবাধিকারের উত্তম আদর্শ, খিলাফত আলা মিনহাজিন নবুওওয়াহর আলোকে দেশ, পরিবার, সমাজ, পরিচালিত না হলে আইন, বিচার, শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা চালু না করলে মানবাধিকার কখনই প্রতিষ্ঠিত হবে না।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৩)
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারক উনার খিলাফ যারা বলবে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ রাত্র ও দিবসে এবং সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাসে যত রহমত বরকত সাকীনা নাযিল হয় অন্য কোন সময় এত রহমত নাযিল হয় না
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খরচ করার ব্যাপারে মহান আল্লাহ পাক উনার ফায়সালা
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খাতামুন নাবিইয়ীন, এই আক্বীদা বিশ্বাস করা ফরযে আইন
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












