সম্মানিত ঈমান বৃদ্ধিকারী ওয়াক্বেয়া মুবারক আমারও তিনটি মুহব্বতের বিষয় রয়েছে...
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূরুর রহমত মুবারক (চেহারা মুবারক) অবলোকন করে কিভাবে উনাদের চক্ষু মুবারক, হৃদয় মুবারক শীতল করতেন, উনাকে কতটুকু মুহব্বত মুবারক করতেন তার একটি দৃষ্টান্ত সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার এই ঘটনা মুবারক দ্বারা কিছুটা অনুমান করা যাবে।
একবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন-
حبب إلي من دنياكم ثلاث الطيب والنساء وجعلت قرة عيني في الصلاة
‘তোমাদের এই দুনিয়ার ৩টি বিষয় আমার জন্য পছন্দের করা হয়েছে। ১. সুঘ্রাণ, ২. হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে ৩. নামায যা আমার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মুনাওওয়ার মুবারক (চক্ষু মুবারক) উনার শীতলতা। ’
এই কথা মুবারক শুনে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমারও তিনটি মুহব্বতের বিষয় রয়েছেন; তা হলো-
النَّظُرُ إِلَى وَجْهِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنْفَاقُ مَالِي عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْ يَكُونَ ابْنَتِي تَحتَ رَسُولِ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
‘১. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূরুর রহমত মুবারক (চেহারা মুবারক) উনার দর্শন মুবারক লাভ করা অর্থাৎ উনার ছোহবত মুবারক ইখতিয়ার করা। ২. উনার জন্য আমার সমস্ত ধন-সম্পদ উৎসর্গ করা, বিলিয়ে দেয়া। এবং ৩. আমার মহাসম্মানিতা বানাত (মেয়ে) সাইয়িদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট নিসবতে আযীমাহ শরীফ দেয়া। ’ সুবহানাল্লাহ! (আল মুনাব্বিহাত ২১ ও ২২ নং পৃষ্ঠা)
প্রকৃত মুহব্বত কখনোই বৃথা যায় না। তাইতো সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার জীবনী মুবারকে আমরা দেখতে পাই যে, উনার প্রতিটি আকাঙ্খা মুবারক বাস্তবে পরিণত হয়েছিলেন। সুবহানাল্লাহ! উনার সম্মানিতা বানাত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট মহাসম্মানিত ও মহাপবিত্র নিসবতে আযীমাহ শরীফ দিয়েছিলেন। সুবহানাল্লাহ!
সফরে অসফরে অর্থাৎ দায়িমীভাবে তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারকে থাকার সৌভাগ্য অর্জন করেছিলেন। পবিত্র হিজরত মুবারক উনার সময় ছাওর পর্বতের গুহার মাঝে তিনিই ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একমাত্র সঙ্গী। এমনকি পবিত্র বিছাল শরীফ উনার পরেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ছোহবত মুবারকে পবিত্র রওযা শরীফ উনার পাশেই চিরদিনের সঙ্গী হতে পেরেছেন। সুবহানাল্লাহ! উনার সমস্ত ধন-সম্পদও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য এমনভাবে খরচ করেছেন যে, স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সন্তুষ্টি মুবারক প্রকাশ করে ইরশাদ মুবারক করেছেন-
مَا نَفَعَنِي مَالُ أَحَدٍ قَطُّ مَا نَفَعَنِي مَالُ حضرت أَبِي بَكْرٍ عليه السلام
‘সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার মাল-সম্পদ আমার যতবেশি উপকারে এসেছে অন্য কারো সম্পদ আমার এতবেশি উপকারে আসেনি। ’
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন এই ঘোষণা মুবারক দিলেন তখন ‘সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি কান্না মুবারক করলেন এবং বললেন-
وهل أنا ومالي إلا لك يا رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
‘ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি এবং আমার সম্পদ কি আপনার জন্য নয়? অর্থাৎ আমার সমস্ত কিছুই তো আপনার জন্য কুরবান। ’ সুবহানাল্লাহ! (ইবনে মাজাহ শরীফ, মুসনাদে আহমদ ২/২৫৩, ছহীহ ইবনে হিব্বান ১৫/২৭৩ ইত্যাদি)
অপর বর্ণনায় অর্থ-সম্পদের সাথে সাহচর্যের কথাও উল্লেখ রয়েছেন-
إِنَّ (مِنْ) أَمَّنَ النَّاسِ عَلَيَّ فِي صُحْبَتِهِ وَمَالَهِ حضرت أَبُو بَكْرٍ عليه السلام
‘সাহচর্য অর্থাৎ সময় ও অর্থ-সম্পদ দ্বারা আমার সবচেয়ে বেশী খিদমত মুবারক উনার অনজাম দিয়েছেন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি। ’ সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।