মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
ঘটনা থেকে শিক্ষা

হযরত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার আদেশ মুবারক পালনে হারানো নিয়ামত মুবারকও হাছিল হয়

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, দুপুর ১২:৫০
হযরত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার আদেশ মুবারক পালনে হারানো নিয়ামত মুবারকও হাছিল হয়

ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার একজন মুরীদ (যিনি ছিলেন হাফিযে কুরআন) একদা মসজিদে বসে পবিত্র কুরআন শরীফ শিক্ষা দিচ্ছিলেন। ঘটনাক্রমে ছাত্রদের মধ্য হতে একজন সুশ্রী বালকের প্রতি উনার কুদৃষ্টি পতিত হয়। ফলে তিনি পবিত্র কুরআন শরীফ একেবারে ভুলে গেলেন এবং তার সর্ব শরীরে দাহ আরম্ভ হলো। তিনি অন্যায় বুঝতে পেরে মহান আল্লাহ পাক উনার ভয়ে এবং অনুশোচনায় ব্যতিব্যস্ত হয়ে তৎক্ষনাৎ ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে ছুটে গেলেন এবং উনার কাছে আনুপুর্বক ঘটনা বিবৃত করলেন। তিনি শুনে বললেন, এখন পবিত্র হজ্বের সময় আমার হাতে অনেক কাজ, তুমি এক কাজ করো। অমুক স্থানে “হানীফ” নামক একটি মসজিদ আছে। সেখানে এক বুযূর্গ লোককে দেখতে পাবে। সুযোগ মত উনার কাছে ঘটনা বর্ণনাপূর্বক দোয়া প্রার্থনা করবে। উনার উপদেশ অনুযায়ী বহু দূরবর্তী সে “মসজিদে হানীফে” উপস্থিত হলেন। দেখতে পেলেন সত্যিই এক মহান সাধক বহুলোক পরিবেষ্টিত অবস্থায় মসজিদের অভ্যন্তরে ওয়াজ নছীহত করছেন। একটু পরেই সাদা পোশাক পরিহিত অন্য একজন দরবেশ উনার কাছে এসে আলাপ আলোচনা শুরু করলেন। উক্ত লোকটি মসজিদের এক কোনায় বসে বুযূর্গ ব্যক্তির সাথে আলাপ করার জন্য অধীর আগ্রহে সুযোগের অপেক্ষা করছেন। আছরের নামাযের পর মুছল্লীগণ ও আগন্তক দরবেশ ওই বুযূর্গ ব্যক্তির সাথে আরো কিছু কথোপকথন করে বিদায় হয়ে গেলেন। মসজিদে তখন আর অন্য কোন লোক ছিলেন না। সুযোগ মনে করে উক্ত লোকটি বুযূর্গ ব্যক্তির কাছে নিজের আদ্যোপান্ত ঘটনা বলে উনার কাছে দোয়ার জন্য প্রার্থনা করলেন। এ কথা শুনে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন। অতঃপর আসমানের দিকে দৃষ্টি করে তার জন্য দোয়া করলেন। দোয়াপ্রার্থী আবু আমর রহমতুল্লাহি আলাইহি বলেন যে, ওই বুুযূর্গ ব্যক্তি আমার জন্য দোয়া করে আসমানের দিক হতে দৃষ্টি নামিয়ে আমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে পবিত্র কুরআন শরীফ আমার অন্তরে এসে গেল। সুবহানাল্লাহ! আমি আমার হারানো বিষয় আবার ফিরে পেলাম। আনন্দের আবেগে আমি বুযূর্গ ব্যক্তির পদতলে লুটিয়ে পড়লাম। বুযূর্গ ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলেন, “আপনি কার কাছে আমার পরিচয় জানতে পেলেন?” আমি বললাম, “আমার পীর ছাহেব ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ” এ কথা শুনে তিনি বললেন, “তাহলে হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি এভাবে আমার ভেদ খুলে দিয়েছেন! যাক আমিও এবার উনার রহস্য উদঘাটন করে দেব। ” আচ্ছা কিছুক্ষণ পূর্বে সাদা পোশাক পরিহিত যে দরবেশ ব্যক্তি আমার সাথে কথা-বার্তা বলে বিদায় হয়ে গেলেন, উনাকে আপনি চিনেন কি? “আমি বললাম, না হুযূর! আমি উনাকে চিনতে পারিনি। ” তিনি বললেন, “তিনিই তো তোমার পীর ছাহেব ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি। ” প্রতিদিন অপরাহ্নে বছরা থেকে এখানে আগমণ করতঃ আমার সহিত কিছুক্ষণ কথা-বার্তা বলে আবার বছরা গমণ করে আছরের নামায আদায় করেন। ” এমন যোগ্য ব্যক্তি বছরায় বিদ্যমান থাকা সত্ত্বেও আপনি আমার নিকট দোয়ার জন্য এলেন কেন?
মূলত তিনি উনার পীর ছাহেব ক্বিবলা উনার কথার কারণেই এসেছিলেন এবং কোন চু-চেরা না করে পীর ছাহেব ক্বিবলা উনার কথা পালনের প্রেক্ষিতে নেয়ামতপ্রাপ্ত হয়েছিলেন।
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ২২ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ২৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২৩ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে