সম্মানসূচক পদক পাচ্ছেন পুলিশের ৪০০ কর্মকর্তা
এবার ৪০০ পুলিশ সদস্য সম্মানসূচক পদক পাচ্ছেন। অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের এই পদক দেয়া হচ্ছে। পদকপ্রাপ্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য রয়েছেন ৬৬ জন।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত কৃতিত্বপূর্ণ কাজের জন্য তাদের মনোনীত করা হয়।
এতে বলা হয়, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং ৬০ জন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ পাচ্ছেন। এছাড়া মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পাচ্ছেন।
এর পাশাপাশি পুলিশ অধিদপ্তরের ৫৩ জন, জেলা পুলিশ সুপার ৩৩ জন এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসানসহ ৩৮ জন পদকের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া এবার মরণোত্তর পদক পাচ্ছেন ছয়জন। এরমধ্যে ২৮ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের হামলায় নিহত আমিরুল ইসলামও এ পদক পাবেন।
এবারের পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে, আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)। সেখানে পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচিতে অংশ গ্রহণের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি প্যারেডে সালাম গ্রহণের পর নিজ হাতে এসব পুলিশ সদস্যদের পদক পরিয়ে দিবেন।
এই পদক পুলিশের চাকরিতে খুবই সম্মানজনক। পুলিশ কর্মকর্তারা এ জন্য আর্থিক সুবিধা পান এবং নামের পাশে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করেন।
পুলিশের ইতিহাসে এবারই সর্বোচ্চ ৪০০ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হচ্ছে। এর আগে ২০২৩ সালে ১১৭ জনকে, ২০২২ সালে ২৩০ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।