নিষিদ্ধ কোমল পানীয় বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা
হিলিতে নিষিদ্ধ কোমল পানীয় বিক্রির দায়ে শরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) হিলির ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে এ অভিযান চালান হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।
হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন বলেন, উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে শরিফুল ইসলামের দোকানে নিষিদ্ধ কোমল পানীয় বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এ সময় দোকানে নিষিদ্ধ কোমল পানীয় টাচ ২০০ পিসসহ ৩৬০টি কোমল পানীয় পাওয়া যায়। তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ কোমল পানীয় জব্দ করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।