সমুদ্রের বুকে রানওয়ে: নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সমুদ্রের ঢেউ ছুঁয়ে তৈরি রানওয়ে যুক্ত হচ্ছে কক্সবাজারের বিমানবন্দরে। সবকিছু ঠিক থাকলে ১৬ নভেম্বর আধুনিক এই বিমানবন্দরের সম্প্রসারিত কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দাপ্তরিক সূত্রে জানা গেছে, সমুদ্রের বুক চিরে রানওয়েকে সম্প্রসারিত করে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। এর ফলে এখন থেকে যেকোনো বড় আকারের উড়োজাহাজ এখানে অনায়াসে ওঠানামা করতে পারবে। প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের নতুন যাত্রী টার্মিনালে যুক্ত করা হয়েছে চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন, আধুনিক স্ক্যানিং ব্যবস্থা, লাগেজ বেল্ট, কনভেয়ার বেল্ট, লিফট, এসকেলেটর এবং বোডিং ব্রিজসহ নানা সুযোগ-সুবিধা।
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন মনে করেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক রূপদানের মাধ্যমে কক্সবাজারের পর্যটন সম্ভাবনা এখন পূর্ণতা পাওয়ার পথে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন মানচিত্রে কক্সবাজার এক শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং এই অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব বহুগুণ বাড়িয়ে তুলবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।