সমুদ্রের তলদেশে আরও ২০ হাজার পর্বত আবিষ্কার
সায়েন্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, গবেষক দলটি সমুদ্রের নিচে মোট ১৯ হাজার ৩২৫টি পর্বত আবিষ্কার করে। গবেষকেরা তাদের কিছু পর্যবেক্ষণকে ‘সোনার’ প্রযুক্তি দিয়ে শনাক্ত করা পর্বতের মানচিত্রের সঙ্গে তুলনা করেছে। নতুন আবিষ্কৃত পর্বতগুলোর বেশির ভাগই ছোট আকারের। গবেষকদের অনুমান অনুযায়ী, পর্বতগুলো প্রায় ৭০০ থেকে ২ হাজার ৫০০ মিটার পর্যন্ত লম্বা।
পৃথিবীপৃষ্ঠের মতো সমুদ্রের তলদেশ থেকেও পর্বতগুলো বেড়ে ওঠে। ভিত্তি থেকে শিখর পর্যন্ত পরিমাপ করলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হলো ‘মাউনা কেয়া’। এটি হাওয়াইয়ান-সম্রাট সিমাউন্ট চেইনের অংশ।
এগুলো সমুদ্রের “স্টিরিং রডের” (একটি গ্লাস স্টিরিং রড হলো রাসায়নিক মেশানোর জন্য ব্যবহৃত ল্যাবরেটরির একটি সরঞ্জাম।’)
সমুদ্রের তলদেশে ২৪ হাজার ৬০০-রও বেশি পর্বত আগে মানচিত্রে যুক্ত করা হয়েছে। এই লুকানো পাহাড়গুলো খুঁজে পাওয়ার একটি সাধারণ উপায় হলো ‘সোনার’ প্রযুক্তি ব্যবহার। তবে এটি একটি ব্যয়বহুল ও সময়নিবিড় প্রক্রিয়া। এর জন্য একটি জাহাজের প্রয়োজন হয়। বিজ্ঞানীরা বলেছে, ‘সমুদ্রের প্রায় ২০ শতাংশ পর্বত এইভাবে শনাক্ত করা হয়েছে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।