সমাজে মুখ রক্ষা করতে গিয়ে পিতা-পুত্রের করুণ পরিণতি!
কথিত ‘সামাজিক স্ট্যাটাস’ বজায় রাখতে গিয়ে মুসলমানরা যে কি রকম বেহাল অবস্থায় পড়েছে, এটা ভালোভাবে উপলব্ধি করার জন্য একটি ঘটনা উল্লেখ করতে হয়....
কিতাবে বর্ণিত আছে, এক পিতা তার পুত্রকে নিয়ে একটি গাধা বিক্রয় করার জন্য হাটের উদ্দেশ্যে রওয়ানা হলো। পথিমধ্যে কয়েকজন লোক বলাবলি করতে লাগলো- ‘এরা বাপ-বেটা দেখি আরো বড় গাধা। দুজনে না হেঁটে একজন গাধার পিঠে উঠলেই হয়। ’ তাদের কথা শুনে পিতা তার ছেলেকে গাধার পিঠে উঠিয়ে হাঁটা দিলো। এভাবে কিছুদূর যেতেই আরো কিছু লোক বললো- দেখ, ছেলেটা কতবড় বেয়াদব, বয়স্ক পিতাকে গাধার পিঠে না উঠিয়ে নিজেই গাধার পিঠে চড়ে বসেছে। তাদের এ কথা শুনে ছেলে দ্রুত গাধার পিঠ থেকে নেমে তার পিতাকে গাধার পিঠে উঠালো। এভাবেই চলতে চলতে আবারো কিছু লোক বলতে লাগলো- কেমন পাষন্ড পিতা, ছোট্ট ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর নিজে গাধার পিঠে আরাম করে বসে আছে। এ কথা শুনে পিতা তার ছেলেকেও গাধার পিঠে উঠিয়ে নিলো। পিতা-পুত্র একসাথে গাধার পিঠে চড়ে যেতে লাগলো। তাদেরকে এ অবস্থায় দেখে- এবার আরো কিছু লোক বলতে লাগলো- দেখ, এরা কেমন যালিম, একটি অবলা নিরীহ প্রাণীর পিঠে দু’জনে উঠে বসেছে। এত মানুষের এত কথা শুনে পিতা-পুত্র দুজনেই গাধার পিঠ থেকেদ নেমে গাধাকে বেঁধে নিজেদের কাঁধে চড়িয়ে রওয়ানা হলো। কিছুদূর যেতেই পথিমধ্যে একটি সাঁকো পার হতে গিয়ে পিতা-পুত্র গাধাসহ সাঁকো ভেঙ্গে পানিতে পড়ে গেলো। পানির স্রোতে গাধা ভেসে গেলো। এত এত মানুষের কথা আর সামাজিক স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে বিড়ম্বনার শিকার পিতা-পুত্র দুজনেই শেষ পর্যন্ত এভাবেই নিজেদের মান-সম্মানের সাথে সাথে অর্থ-সম্পদও হারালো।
পাঠক! হয়তো ঘটনাটি পড়ে মনে মনে হাসছেন। অথচ আপনি একটু ভেবে দেখুন- কিভাবে পিতা-পুত্রের মতোই আজকের মুসলমানরা শুধু কেবল সমাজের দশজনের কথা শুনে, তাদের সামনে নিজের স্ট্যটাসকে বজায় রাখতে গিয়ে এক এক করে ইসলাম ছেড়ে দিচ্ছে। মুসলমান আজ দাড়ি রাখতে লজ্জা পায়, টুপি পরতে লজ্জা পায়, সুন্নতী পোশাক পরিধান করতে লজ্জা পায়, সুন্নত পালন করতে লজ্জা পায়। নাউযুবিল্লাহ!
শুধু ইসলাম ছেড়েই তারা থামেনি, গাধাকে কাঁধে নেয়ার মতো করে তারা আজ কাফির-মুশরিকদের আচার-সংস্কৃতি, তাদের প্যান্ট, শার্ট, কোট, টাই পরিধান করে গর্ব করে। হিন্দুদের পূজায় গিয়ে তাদের কীর্তন শুনে, তাদের পূজার প্রসাদ খেয়ে প্রশংসা করে। নাউযুবিল্লাহ!
অথচ সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি জেরুজালেম বিজয়ের আনুষ্ঠানিক আহারপর্বেও নিজ দস্তরখানা থেকে রুটির টুকরোগুলো উঠিয়ে খেয়ে নিয়েছেন। জনৈক ব্যক্তি উনাকে সামাজিক স্ট্যটাসের কথা বললে- তিনি জোর গলায় বলে উঠলেন- এসব বিধর্মীদের সামনে আমি ‘সুন্নত মুবারক’ উনার আমল পরিত্যাগ করবো? অথচ এসব সুন্নত মুবারক পালনই আমাদের সম্মান ও মর্যাদার কারন। সুবহানাল্লাহ!
-রিয়াসাত পারভেজ।
আরও পড়ুন
সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।