সমস্যা নিয়ে রাজনীতি-অর্থনীতি, তবে সমস্যার সমাধান নয় (১)
যেমন, ধরুন সমাজে নারী নিপীড়ন বাড়ছে। তো নারী নিপীড়নের সমাধান কী?
প্রকৃত সমাধান হচ্ছে, নর-নারীকে পর্দা করতে হবে। অপসংস্কৃতি রূখে দেয়া।
কিন্তু একটি মহল হঠাৎ করে সমাধান দিলো- সমাজে নারী নিপীড়ন রুখতে হলে নাকি নারীদের পোশাকের স্বাধীনতা লাগবে। এই বলে তারা শাহবাগ, টিএসসি দাঁড়িয়ে গেলো। সবাইকে বুঝাতে লাগলো, নারীকে বোরকায় আবদ্ধ করলেই নাকি নারীর প্রতি পুরুষের আকর্ষণ বোধ তৈরী হয়, সুতরাং বোরকা পরিয়ে সেই আকর্ষণ বোধ তৈরী করা যাবে না। নারীদের তাই সংক্ষিপ্ত পোষাক পরতে হবে। উদাহরণ হিসেবে দিলো, জঙ্গলে বসবাসকারী জঙলীদের উদাহরণ। জঙলীরা তো খুব একটা পোশাক পরে না, সুতরাং তাদের সমাজে ধর্ষণ নেই।
এই যুক্তি হঠাৎ শুনে যে কেউ হঠাৎ থমকে যেতে পারে। কিন্তু আসলে এগুলো কুযুক্তি। কারণ জঙ্গলে যে নারী নিপীড়ন হয় না, সেটা সে নিশ্চিত হলো কিভাবে? তার কাছে কি জঙলীদের কোন জরিপ আছে? আর তাছাড়া পৃথিবীতে শীর্ষ নারী নিপীড়ন হওয়া রাষ্ট্রগুলো প্রায় সবাই অমুসলিম এবং সেখানে নারীরা ছোট পোশাক পরে। ছোট পোশাক পরলেই যদি নারী নিপীড়ন এড়ানো যেতো, তবে সেসব অমুসলিম দেশ পৃথিবীর শীর্ষ নারী নিপীড়নকারী রাষ্ট্র হলো কিভাবে?
আসলে নর-নরী পর্দা না করলে অনৈতিক কাজ বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু তারা সেই সমস্যার সমাধানে যাবে না। বরং সেই সমস্যার সমাধান হিসেবে এমন ঔষধ দিবে, যেন সমস্যা আরো বেড়ে যায়। এরপর যখন সমস্যা বেড়ে যাবে, তখন সেই সমস্যাকে পূজি করে রাজনীতি করবে, নারীকে আরো বিপদগামী করবে। এটাই তাদের স্বভাব।
যেমন- নারী নিপীড়ন যখন বাড়ছে, তখন তাদের পরামর্শ হচ্ছে, নারীরা যেন নিপীড়ন থেকে বাঁচতে সাথে একটা ছুরি রাখে। তারা স্কুলগুলোতে ছাত্রীদের এখন কুংফু-ক্যারাতের প্রশিক্ষণও দিচ্ছে। অথচ বাস্তবতা হচ্ছে, একজন নারী যতই কুংফু-ক্যারাতে প্রশিক্ষণ করুক, পুরুষের শক্তির সামনে সৃষ্টগতভাবেই নারী দুর্বল। বরং স্বাভাবিকভাবে বাধা দেয়ার সময় নারীর উপর নির্যাতন আরো বেশি হয় এবং এক পর্যায়ে খুনোখুনির ঘটনা পর্যন্ত ঘটে। সুতরাং সাথে ছুরি রাখা কিংবা কুংফু-ক্যারাতে শেখানো টেকসই কোন সমাধান নয়।
-ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।