সমলিঙ্গ জুটিদের আশীর্বাদ করতে পারবে ক্যাথলিক যাজকরা
অশ্লীলতা ও অনৈতিক সম্পর্ককে সমর্থন করে খিস্টানদের পোপ ফ্রান্সিস দাবি করেছে, আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তিদের 'নৈতিক পরিপূর্ণতা'র প্রয়োজন নেই।
রোমান ক্যাথলিক যাজকদের সমলিঙ্গ জুটিদের আশীর্বাদ করার অনুমতি দিয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। খবর বিবিসির।
ভ্যাটিকানের জারি করা একটি নথির অনুমোদন দিয়ে ফ্রান্সিস বলেছে, নির্দিষ্ট পরিস্থিতিতে সমকামী ও অনিয়মিত যুগলদের আশীর্বাদ করতে ক্যাথলিক যাজকদের অনুমতি দেয়া উচিত।
এর আগে, গত জানুয়ারিতে এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এলজিবিটিকিউদের পাশে দাঁড়াতে যাজকদের প্রতি আহ্বান জানিয়েছিলো। তার দাবি, সমকামিতা কোনো অপরাধ হতে পারে না। অনেক জায়গায় আইনের মাধ্যমে সমকামিতাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। এটা মোটেও ন্যায্য নয় বলে দাবি করে পোপ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।