সব রেকর্ড ভেঙে আকাশচুম্বী স্বর্ণের বাজার
দেশের বাজারে টানা ৮ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামে।
গত রোববার সর্বশেষ বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়িয়েছে ১ হাজার ৫৭৫ টাকা। এতে টানা ৮ দফায় দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে মোট ১৮ হাজার ৩৩৬ টাকা।
সবশেষ সমন্বয়ের পর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর। এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) ভরিপ্রতি ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল।
সবশেষ সমন্বয়ের পর বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।