‘সব মন্ত্রণালয়ে মাইক্রোসফট ইয়ং বাংলা ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু হচ্ছে’
দেশের তরুণদের সংগঠন ‘ইয়ং বাংলার’ সফলতায় ‘মাইক্রোসফট ইয়ং বাংলা ইন্টার্নশিপ প্রোগ্রাম’ সব মন্ত্রণালয়ে চালুর সিদ্ধান্ত মন্ত্রিপরিষদে অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সপ্তমবারের মতো আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, উপস্থিত জুরি বোর্ডের সদস্যরা গত বেশ কিছু দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি তারা। এ বছর প্রায় ৭০০টির বেশি সংস্থা আবেদন করেছিলেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য। তাদের বাছাই করে, একটা পর্যায়ে নিয়ে এসেছেন। অনেকে এখানে উপস্থিত আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, গত সাত বছরে প্রায় ১৪৫টির ওপরে সংগঠনকে আমরা পুরস্কৃত করেছি। প্রায় ২৭০টি সংস্থা আমাদের সঙ্গে আছে। সিআরআই এর বড় আরেকটি অর্জন হলো, এ বছর আমরা সব মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ চালু করেছি। যেটা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি, আইসিটিসহ কয়েকটি মন্ত্রণালয় প্রায় এক হাজারের বেশি জনকে নিয়ে ইন্টার্নিশিপ চালু করেছে।
তিনি আরও বলেন, ২০১৪ সালে আমি বলেছিলাম, বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত (বিদ্যুতের আলোয়) করব। আজকে ২০২১ সালের মধ্যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব সোনার বাংলার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রতিটি ঘর আলোকিত করেছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।