পাপুয়া নিউগিনিতে ভূমিধসে নিহত বেড়ে ৭০০
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ভূমিধসে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোর্সবে-ভিত্তিক জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার মুখপাত্র সেরহান এ তথ্যটি প্রকাশ করেছে।
সেরহান বলেছে, দেশটির বিচ্ছিন্ন এনগা প্রদেশে গত জুমুয়াবার ভূমিধসের প্রভাব প্রাথমিকভাবে ধারণার চেয়ে অনেক বেশি। প্রাথমিকভাবে ৬০টি ধারণা করা হলেও ১৫০টিরও বেশি বাড়িঘর মাটির নিচে চাপা পড়েছে। এতে ৭০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এখনও ভূমিধস হচ্ছে সেখানে। তাই উদ্ধারকারীরা এখনও সঠিকভাবে কাজ করতে পারছে না।
এক সময়ের ব্যস্ত ওই গ্রামের আরও এক হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে সে। সে বলেছে, ভূমিধসের শিকার গ্রামটির ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গ্রামটির পানির সরবরাহ ব্যবস্থা প্রায় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।