সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ; পৃষ্ঠপোষকতা পেলে বছরে ৫৫ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন সম্ভব।
সবজির মান উন্নয়ন ও রফতানীতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করলে আয় হবে লাখো কোটি টাকারও উপরে। সরকার ইচ্ছে করলে এক সবজি খাত দিয়েই দেশের অর্থনীতির চাকা পুরোদমে সচল করতে পারে।
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
প্রকাশিত এক খবরে জানা গেছে, ৪৮ বছরে দেশে সবজি উৎপাদন পাঁচগুণ বেড়েছে। আর বার্ষিক উৎপাদন বৃদ্ধির হার বিবেচনায় বাংলাদেশ বিশ্বে তৃতীয়। দেশে আবাদি জমি সাড়ে আট মিলিয়ন হেক্টর। এর সিংহভাগে দানাদার শস্য চাষ হয়। মোট আবাদির মাত্র ৯ ভাগ জমিতে সবজি চাষ করা হচ্ছে। এতে গড়ে মাথাপিছু প্রতিদিন ১২৫ গ্রাম সবজি পাওয়া যাচ্ছে। বর্তমানে দেশে ৯০ রকমের সবজির বাণিজ্যিক চাষ হচ্ছে। সরকারি হিসেবে বর্তমানে দেশে বার্ষিক মোট সবজি উৎপাদন হয় ২২ লাখ টন, তবে প্রকৃত হিসেব মতে আরো বেশি। যেখানে ১৯৭০ সালে উৎপাদন হতো মাত্র ৭ লাখ টন। গত তিন দশকে দেশে সবজির উৎপাদন বেড়েছে তিনগুণের বেশি। দেশে বর্তমানে প্রায় ৮ লাখ হেক্টর জমিতে বছরে প্রায় ২০ লাখ টনের অধিক সবজি উৎপাদন হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ৭০টি দেশে বাংলাদেশের উৎপাদিত সবজি রফতানী হয়ে থাকে। গত অর্থবছরে ৬৫০ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকার সবজি বিভিন্ন দেশে রফতানী হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশের সবজিতে এত সম্ভাবনা এবং সাফল্য থাকার পরও সরকারের উপযুক্ত পৃষ্ঠপোষকতা এবং সঠিক পরিকল্পনা না থাকার কারণে বাংলাদেশে যে পরিমাণ সবজি উৎপাদন এবং আয় হওয়ার কথা ছিলো তা হচ্ছে না। প্রতিবছর দেখা যাচ্ছে, উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে প্রায় ৪০ ভাগ সবজি নষ্ট হচ্ছে। আর এর প্রধান কারণ এই সবজি সংরক্ষণের জন্য দেশের মধ্যে তেমন কোনো সংরক্ষণাগার নেই। এতে দেখা যায়, কৃষকরা সবজি ক্ষেত থেকে উঠাতে পারে না। ফলে ক্ষেতেই হাজার হাজার কোটি টাকার সবজি নষ্ট হয়ে যায়।
উল্লেখ্য, মালেশিয়া, চীন, সুইডেন, থাইল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশে সবজি চাষের উপর সরকারিভাবে ব্যাপক পৃষ্ঠপোষকতা করা হয়। চীনের সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় সেখানে হাইড্রোপোনিক পদ্ধতিতে সবজি উৎপাদন করা হয়। চীন সরকার এ বছর চীনের শউকুয়াং শহরে সবজি মেলার মাধ্যমে সবজিতে বিপ্লব ঘটানোর উদ্যোগ গ্রহণ করেছে। সেইসাথে চীনে প্রান্তিক পর্যায়ের সবজি চাষীদের জন্য হিমাগার ও ক্ষুদ্র ক্ষুদ্র সংরক্ষণাগারের ব্যবস্থা রয়েছে। অভিজ্ঞমহল মনে করেন, বাংলাদেশ সরকারের উচিত হবে এই সবজি খাতে উপযুক্ত দৃষ্টি প্রদান করা।
সবজি রফতানীতে যেসব আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে সেগুলো দূর করতে হবে। দেখা যায়, বিদেশে সবজি রফতানীর পর বিদেশী এয়ার লাইনসগুলো অন্য দেশে ট্রানজিট করে। এক্ষেত্রে রফতানীকারকদের ভোগান্তি হয়। কেননা ট্রানজিট পিরিয়ডে সংশ্লিষ্ট দেশ পুনঃস্ক্যান করে, সময় বেশি লাগে। পচনশীল পণ্য হওয়ায় অনেক পণ্য নষ্ট হয়ে যায়। এতে বিদেশী আমদানিকারকরা অনেক সময় পণ্য নেয় না। এ অবস্থায় এদেশের বাজার অন্য দেশে চলে যাচ্ছে। সেইসাথে বাংলাদেশের সবজি উৎপাদনে বেশি সময় লাগায় দেশের সাথে সবজি নেয়ার চুক্তি করা দেশগুলো অন্য দেশগুলোর প্রতি ঝুঁকে যাচ্ছে। এক্ষেত্রে একটাই সমাধান আর সেটা হলো- সবজি চাষে অত্যাধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার জোরদার করতে হবে।
এছাড়া এই সবজিখাতে ব্যাপক গবেষণার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গ্রীষ্মকালীন টমেটো, পেঁয়াজ, কদু, করলাসহ বেশ কয়েকটি নতুন জাত উদ্ভাবন করেছে। যদি সরকার কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতায়ই একটি আলাদা সবজি গবেষণা ইনস্টিটিউট তৈরি করতে পারে, তাহলে দেখা যাবে- সেখানে আলাদাভাবে সবজির উপর গবেষণা ব্যাপকহারে বৃদ্ধি পাবে এবং নতুন নতুন দেশীয় সবজির জাতও উদ্ভাবন হবে।
বলাবাহুল্য, গবেষণায় উঠে এসেছে, বর্তমানে স্বাভাবিক পর্যায়ে যে পরিমাণ সবজি উৎপাদিত হচ্ছে, শুধু মানসম্মত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত ৩০ ভাগ সবজি উৎপাদন বৃদ্ধি সম্ভব। আর এজন্য বৃহৎ পরিসরের পাশাপাশি ক্ষুদ্র পর্যায়েও সবজির ফলন নিশ্চিত করতে হবে। দেশের প্রতিটি পরিবার যদি প্রতিদিন এক কেজি করে সবজি উৎপাদন করে, তাহলে দেড় কোটি বসতভিটা থেকে বছরে প্রায় ৫৫ লাখ টন সবজি উৎপাদন সম্ভব। আর এর ফলে সবজি রফতানী খাত থেকে আয় হবে হাজার কোটি টাকারও উপরে।
প্রসঙ্গত, সংরক্ষণের অভাবে সবজি নষ্ট হওয়া রোধ করতে মহান মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি নির্দেশনা মুবারক দিয়েছেন- ‘সারাদেশে জেলা, বিভাগ এমনকি থানা পর্যায়েও হিমাগার নির্মাণ করতে হবে’। তাই সরকারের উচিত- সারাদেশে বিভাগ, জেলা এমনকি থানা পর্যায়েও হিমাগার তথা সংরক্ষণাগার নির্মাণ করা। সেইসাথে হিমাগারের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ হারে ছাড় দিতে হবে। হিমাগারে সাধারণ সবজি চাষীদের পূর্ণাঙ্গ অগ্রাধিকার দিতে হবে। সেইসাথে যেসব জেলাগুলোতে সবজি চাষে সম্ভাবনা রয়েছে সেগুলো বিকশিত করার জন্য পদক্ষেপ ও প্রণোদনা প্রদান করা।
মূলত, এসব অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনাদের অনুভূতি ও প্রজ্ঞা থেকে। আর তার জন্য চাই নেক ছোহবত মুবারক তথা মুবারক ফয়েয, তাওয়াজ্জুহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












