সম্পাদকীয়-২
সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশে^ তৃতীয় অবস্থানে রয়েছে ১ কোটি ৬২ লাখের মতো কৃষক পরিবার সবজি চাষের সঙ্গে জড়িত রাজধানীর বাজারে সবজির দাম তিন থেকে চার গুণ পর্যন্ত চড়া হলেও কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না পুলিশের নিজস্ব প্রতিবেদনেই এখন পুলিশের চাঁদাবাজির কথা উঠে আসছে
সবজির দাম বাড়ছে মূলত মধ্যস্বত্বভোগীদের আধিপত্য ও চাঁদাবাজির কারণে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম অন্তঃসারশূন্য
, ০৬ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
রাজধানীর বাজারে সবজির দাম যখন তিন থেকে চার গুণ পর্যন্ত চড়া, তখন কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না। মধ্যস্বত্বভোগী ও পথে পথে চাঁদাবাজির দৌরাত্ম্যে মাঠ থেকে খুচরা বাজারে পৌঁছতে গিয়ে সবজির দামের এই অস্বাভাবিক বৃদ্ধি ঘটছে। প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, মহাস্থান হাট থেকে ঢাকায় আসা একটি ট্রাকে গড়ে তিন হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে। হাইওয়ে পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক দলের নাম ভাঙানো এবং শ্রমিক সংগঠনের পরিচয়ে এই অর্থ আদায় হচ্ছে।
ফলে কৃষক যে দামে সবজি বিক্রি করছে তার তিন-চতুর্থাংশই ভোক্তার পকেটে চাপাচ্ছে।
গতকাল বগুড়ার মহাস্থান হাটে কৃষক পর্যায়ে ও রাজধানীর খুচরা বাজারে সবজির দর বিশ্লেষণে দেখা গেছে, বগুড়ার মহাস্থান হাটে কৃষকরা পাইকারিতে শীতের আগাম সবজি শিম বিক্রি করছে মানভেদে ২৭ থেকে ৪০ টাকা কেজি, কিন্তু রাজধানীর মহাখালী কাঁচাবাজার, রামপুরা, বাড্ডা, জোয়ারসাহারাসহ বিভিন্ন খুচরা বাজারে বিক্রি হচ্ছে মানভেদে ১৬০ থেকে ২২০ টাকা। অর্থাৎ রাজধানীর খুচরা বাজারে দাম চার থেকে পাঁচ গুণ বেশি।
তিন গুণের বেশি দরে বিক্রি হচ্ছে মিষ্টিকুমড়া। কৃষক পর্যায়ে প্রতিকেজি মিষ্টিকুমড়া ১৭ থেকে ২০ টাকা, রাজধানীর খুচরা বাজারে ৫৫ থেকে ৬০ টাকা। মহাস্থান হাটে প্রতি পিস লম্বা লাউ ১৫ থেকে ২৫ টাকা এবং খুলনার বটিয়াঘাটা ও ডুমুরিয়ার বাজারে ১৭ থেকে ২৫ টাকা। সেই লম্বা লাউ রাজধানীর খুচরা বাজারে ৬০ থেকে ৮০ টাকা।
লক্ষ করা দরকার, উত্তরবঙ্গ থেকে দেশের সবজির চাহিদার বড় অংশ পূরণ করা হলেও সেখানে তেমন বড় কোনো পাইকারি বাজার নেই। যার কারণে রংপুর, নাটোর, বগুড়াসহ আশপাশের জেলা থেকে সবজি গাড়িতে করে বড় পাইকারি বাজার কুমিল্লার নিমসার আড়তে আসে। এখান থেকে আবার হাতবদল হয়ে ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য জেলা শহরে এসব সবজি নিয়ে যাওয়ার জন্য আরেক দফা অতিরিক্ত পরিবহন ব্যয় ও হাতবদলের কারণে খরচ বাড়ছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশে^ তৃতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশে এখন ৬০ ধরনের ২০০ জাতের সবজি উৎপাদিত হচ্ছে। ১ কোটি ৬২ লাখের মতো কৃষক পরিবার সবজি চাষের সঙ্গে জড়িত।
দুঃখজনক বিষয় হলো সেরা উৎপাদক হওয়া সত্ত্বেও দেশের কৃষকরা সবজির ন্যায্যমূল্য পান না। আবার শহুরে ভোক্তাদেরও উচ্চমূল্যে সবজি কিনতে হয়। একদিকে সবজি মজুদে কৃষকের অক্ষমতার সুযোগ নিয়ে মধ্যস্বত্বভোগীরা তৃণমূল পর্যায় থেকে কম দামে সবজি কিনে নেন, আরেক দিকে আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থা না থাকার কারণে দেশের বাজারে দফায় দফায় হাতবদলের সঙ্গে সঙ্গে সবজির দাম বাড়তে থাকে।
এই পরিস্থিতির মধ্যেই মড়ার উপর খাঁড়ার ঘা-এর মতো জেলা পর্যায় থেকে রাজধানীসহ শহর-বন্দরগুলোতে পরিবহনের সময় নানারকম চাঁদাবাজির কারণে সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।
এক্ষেত্রে অবশ্যই কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সবজিসহ অন্যান্য কৃষিপণ্যের বিপণন প্রক্রিয়া সহজ করার জন্য আঞ্চলিক বাজার প্রতিষ্ঠাসহ প্রাসঙ্গিক জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। এছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত রেলওয়ে ওয়াগনের মাধ্যমে স্বল্প ভাড়ায় সবজি পরিবহনের ব্যবস্থা করা যেতে পারে।
ভয়াবহ বিষয় হলো সড়ক-মহাসড়কে এই চাঁদাবাজি যাদের বন্ধ করার কথা সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের চাঁদাবাজিই এক্ষেত্রে এক বিরাট সংকট হয়ে দাঁড়িয়েছে। পুলিশের নিজস্ব প্রতিবেদনেই এখন পুলিশের চাঁদাবাজির কথা উঠে আসছে। সেক্ষেত্রে পথে পথে চাঁদাবাজি বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বিরোধিতাকারীরা গুমরাহ ও উলামায়ে ‘সূ’র অন্তর্ভুক্ত। এদেরকে পরিহার করা ফরয-ওয়াজিব।
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে শুধু পরকালীন শাফায়াত ই একমাত্র চাওয়া পাওয়া নয়;
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সংস্পর্শে নাগরিকদের সংশোধনের জন্য পাঠাতে হবে
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।”
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












