চাঁপাইনবাবগঞ্জে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
সীমান্ত সুরক্ষার মূল দায়িত্ব পালনের পাশাপাশি এবার মানবিক সেবায় এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণের আয়োজন করেছে বাহিনীটি।
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুর্গম সীমান্ত এলাকার নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকরা তাদের রোগ নির্ণয় শেষে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ তুলে দেন।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গঠিত দলে ছিলেন রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের নারী ও শিশু বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ ও ৫৯ বিজিবির বেসামরিক চিকিৎসক এবং জেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি চিকিৎসকসহ মোট আটজন বিশেষজ্ঞ ডাক্তার।
রাজশাহী সেক্টর সদর দপ্তরের মেজর আরুফা আকতার মৌসুমী জানান, ‘সীমান্তবর্তী বন্যাপ্রবণ এলাকার প্রায় দেড় হাজার বয়োবৃদ্ধ, নারী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী ও পরিচালনা অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ, পদ্মা নদীঘেরা এই দুর্গম চরাঞ্চলে কোনো স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র না থাকায় স্থানীয়দের প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নদী পার হয়ে জেলা সদরে গিয়ে চিকিৎসা নিতে হয়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় দরিদ্র বাসিন্দাদের। বিজিবির এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগে হাতের কাছেই স্বাস্থ্যসেবা পেয়ে চরম উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিএমপির অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেপ্তার
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা না করত, আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিলাম জটে চট্টগ্রাম বন্দরে আটকে আছে হাজার কোটি টাকার পণ্য
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে: বিমানমন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকেরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অযত্নে ধ্বংসের পথে রংপুর চিনিকলের হাজার কোটি টাকার সম্পদ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে রক্তাক্ত যাত্রীর চোখ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চাশ শয্যার অবকাঠামোয় চলছে গাইবান্ধার ২৫০ শয্যার হাসপাতাল
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে যুক্ত করতে চায় ইসি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












