সন্দেহজনক গাড়িতে পুলিশের কড়া দৃষ্টি
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার ও ‘ফ্যাসিস্ট’ দমনে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ আরও জোরদার করা হচ্ছে। এরই মধ্যে সারা দেশে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে পুলিশের তল্লাশি চৌকি (চেকপোস্ট) বাড়ানো হয়েছে। সন্দেহজনক গাড়ি ও ব্যক্তিদের দেখলেই পুলিশ তল্লাশি করছে। এর বাইরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট এলাকা বা বাড়িতেও চালানো হচ্ছে অভিযান। ডেভিল হান্ট অভিযানে গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত ১৩৯৮ জন ‘ডেভিল হান্ট’ হয়েছে। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য মিলেছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, নিয়মিত চেকপোস্টের বাইরে রাজধানী ঢাকাসহ সারা দেশেই পুলিশের চেকপোস্ট বাড়ানো হয়েছে। এসব চেকপোস্ট অতিক্রম করা মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের গাড়ির দিকে কড়া নজর রাখছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। সন্দেহ হলেও গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এরই মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানা এলাকা, সাতকানিয়া থানা এলাকা, বগুড়া ও গাজীপুর মেট্রোপলিটন এলাকার চারটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২১ হাজার ৬৩০টি মোটরসাইকেল ও ১৯ হাজার ৯৪টি গাড়ি তল্লাশি করা হয়। সড়কে এ ধরনের অভিযান চলমান রয়েছে।
গত জুমুয়াবার দুপুরে রাজধানীর পল্টনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হাদিকে গুলি করে আততায়ীরা। ওই ঘটনার পরপরই জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। তবে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে সিদ্ধান্ত নেয় সরকার। গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকে ফের যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালুর সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ওই দিন রাত থেকেই ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)