‘সন্ত্রাসী নেতানিয়াহু নিজের ব্যক্তিগত লাভের জন্য যুদ্ধ জারি রেখেছে’
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দার জন্য গাজা ও লেবাননে যুদ্ধ জারি রেখেছে বলে অভিযোগ করেছে দেশটির সন্ত্রাসবাদী সেনাবাহিনীর (আইডিএফ) অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল জিভ।
এক সাক্ষাৎকারে জিভ আরও বলেছে যে, নেতানিয়াহুর এই বিষয়টি নিয়ে আপত্তি তোলার কারণেই মন্ত্রিত্ব হারাতে হয়েছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্তকে।
সাক্ষাৎকারে জিভ বলেছে, গাজায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর সামরিক অভিযানের প্রাথমিক ও প্রধান লক্ষ্য ছিল হামাসের হাতে থাকা বন্দিদের মুক্ত করা। কিন্তু যুদ্ধ শুরুর অল্প কিছুদিনের মধ্যেই আমরা বুঝলাম, জিম্মিদের মুক্ত করা এই যুদ্ধের অগ্রাধিকার নয়।
জিভ বলেছে, নেতানিয়াহু নিজে মিথ্যে দিয়ে পরিবৃত। তার মধ্যে সত্যতার কোনো স্থান নেই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।