সন্ত্রাসী ইসরায়েলের হামলার আগে ট্রাম্প সতর্ক করেছিলো, হোয়াইট হাউসের দাবি অস্বীকার কাতারের
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন প্রশাসন জানিয়েছে, দোহায় হামাসের শীর্ষ নেতাদের উপর সন্ত্রাসী ইসরায়েলের হামলার আগে তারা কাতারের কর্মকর্তাদের অবহিত করেছিলো। কিন্তু এই দাবি অস্বীকার করেছে কাতার।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে এই বিবৃতি, কাতারের দোহার একটি আবাসিক এলাকায় হামলার কয়েক ঘন্টা পরে এসেছে। গাজায় যুদ্ধ শেষ করার লক্ষ্যে মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি আলোচনায় কাতার একটি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন সাংবাদিকদের বলেছে, মার্কিন সামরিক বাহিনী ট্রাম্প প্রশাসনকে অবহিত করে যে দখলদার ইসরায়েল হামাসের উপর আক্রমণ করছে, যা দুর্ভাগ্যবশত কাতারের রাজধানী দোহায় করা হয়েছে।
সে বলেছে, ‘একতরফাভাবে বোমা হামলা চালানো হলো কাতারের ভেতরে, একটি সার্বভৌম দেশ এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। যারা শান্তির জন্য আমাদের সাথে কঠোর পরিশ্রম করছে এবং সাহসিকতার সাথে ঝুঁকি নিচ্ছে। তবে, গাজাবাসীর দুর্দশা থেকে লাভবান হামাসকে নির্মূল করা তাদের একটি লক্ষ্য। ’
তবে, কাতার যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করেছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সরকারকে আগে থেকে হামলার বিষয়ে অবহিত করা হয়েছিলো, এই দাবি সম্পূর্ণ মিথ্যা।
মুখপাত্র মাজেদ আল-আনসারী এক্স-এ এক বিবৃতিতে লিখেছেন, দোহায় ইসরায়েলি হামলায় যখন বিস্ফোরণের শব্দ হচ্ছিলো তখন একজন আমেরিকান কর্মকর্তার কাছ থেকে ফোনটি এসেছিলো।
অন্যদিকে, হামাস জানিয়েছে, দখলদার ইসরায়েলের হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন তবে তাদের প্রধান আলোচক দল বেঁচে গেছেন। নিহতদের মধ্যে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে কাপুরুষোচিত বলে নিন্দা জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)