কাতারে ইসরায়েলি হামলা সার্বভৌমত্বের ওপর আঘাত -মালয়েশিয়া
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দখলদার ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার উদ্দেশ্যে একটি বিমান হামলা চালায়। এই হামলার ফলে হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেলেও অন্তত ৬ জন নিহত হন, যাদের মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।
এই হামলা বিশ্বজুড়ে সমালোচনা সৃষ্টি করেছে। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, এই হামলা একটি ‘বর্বর আগ্রাসন’ এবং ‘কাতারের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত’। তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এই হামলা বেসামরিক মানুষের জীবন বিপন্ন করছে, একটি সার্বভৌম রাষ্ট্রকে লক্ষ্য করছে এবং একটি ভঙ্গুর অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে। ’
আনোয়ার ইব্রাহিম আরও বলেন যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও আলোচনার ক্ষেত্রে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তাদের ওপর হামলা চালিয়ে দখলদার ইসরায়েল শান্তি ও কূটনীতির প্রতি তাদের চরম অবজ্ঞা প্রদর্শন করেছে।
তিনি বলেন, ‘মালয়েশিয়া দৃঢ়ভাবে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং এই অমানবিক আগ্রাসনের জন্য সন্ত্রাসী ইসরায়েলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে। ’ তিনি সন্ত্রাসী ইসরায়েলের এমন সামরিক উস্কানির ক্রমবর্ধমান ধারা মোকাবিলায় অবিলম্বে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সূত্র: আনাদোলু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)