হামাসের বীরত্ব:
সন্ত্রাসী ইসরায়েলের লেজার প্রতিরক্ষা ব্যবস্থায় সাইবার হামলা
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
একদল হ্যাকার দাবি করেছে, তারা সন্ত্রাসী ইসরায়েলের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন বিম’সহ অন্যান্য উন্নত অস্ত্র-শস্ত্র সম্পর্কিত গোপন তথ্য পেয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘সামা’-এর বরাত দিয়ে আল-আলম নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ‘সাইবার সাপোর্ট ফ্রন্ট’ নামে পরিচিত এই দলটি একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে, যেখানে ‘মায়া’ নামের ইসরায়েলি সামরিক শিল্পের সাইটে অনুপ্রবেশের বিবরণ চিত্রিত করা হয়েছে।
ওই প্রামাণ্যচিত্রে গোপনীয় অনেক তথ্য প্রকাশ করা হয়েছে। সে সবের মধ্যে রয়েছে ‘আয়রন বিম’ লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, ‘স্কাইলার্ক’ স্পাই ড্রোন, ‘স্পাইডার’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ‘আইসব্রেকার’ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ইসরায়েলি সামরিক সরঞ্জাম যেগুলো উন্নত বৈশ্বিক প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন এবং উৎপাদন করা হয়।
এছাড়া অস্ট্রেলিয়াসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশের সাথে ইহুদীবাদী সেনাবাহিনীর যৌথ সমঝোতার ছবি এবং নথি ওই প্রামাণ্যচিত্রে দেখা যাচ্ছে। প্রামাণ্যচিত্রে ইসরায়েলিদের সাইবারস্পেসে অনুপ্রবেশ এবং সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস অর্জনের প্রচেষ্টার বিবরণও দেখানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটলার মসজিদে নামাজ পড়তে হয় টিকিট কেটে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় কায়রো যাচ্ছে হামাস
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত : ইন্ডিয়ান এক্সপ্রেস
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেহরান থেকে ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে দেবে ইরান?
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোলান ঘিরে ঘূর্ণায়মান শঙ্কা, সন্ত্রাসী ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি তবে সিরিয়া?
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণহানি ছাড়ালো ১৬ হাজার
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় লালা, বিদ্যুৎহীন অর্ধসহস্রাধিক
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)