শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

সন্ত্রাসী ইসরাইলের এআই নজরদারী ব্যবস্থা ‘ওলফ’: ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের নতুন হাতিয়ার

Admin প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, রাত ১১:১৮
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনিদের দমন ও তাদের ওপর খবরদারি চালানোর নীতি অব্যাহত রাখার লক্ষ্যে ইহুদিবাদী শাসকগোষ্ঠী সম্প্রতি রেড ওলফ, ব্লু ওলফ এবং ওলফ প্যাক নামে তিনটি গুরুত্বপূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছে। এগুলো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত এমন একটি প্রযুক্তি যেগুলো ফিলিস্তিনিদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহের কাজে ব্যবহৃত হয়।
ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং নজরদারি নীতি কেবল ফিলিস্তিনিদের গোপনীয়তা লঙ্ঘন করছে না বরং তাদের দৈনন্দিন জীবনকে একটি খোলা কারাগারে রূপান্তরিত করেছে। তাদেরকে এমন সময় ক্রমাগত নজরদারির মধ্যে থাকতে হচ্ছে যখন তারা ইহুদিবাদী সামরিক বাহিনীর আগ্রাসন ও আক্রমণের মোকাবেলা করছে। ফার্স নিউজ বার্তা সংস্থার বরাত দিয়ে এই প্রতিবেদনে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর তিনটি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে।
রেড ওলফ দিয়ে ফেস শনাক্তকরণ:
“রেড ওলফ” সিস্টেমটি সন্ত্রাসী ইসরাইলের নতুন নজরদারি এবং নিয়ন্ত্রণের সরঞ্জাম যেটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করে ফিলিস্তিনিদের বিষয়ে ডাটা সংগ্রহের কাজে লিপ্ত রয়েছে। পশ্চিম তীরের বিভিন্ন চেকপয়েন্টগুলোতে বিশেষ করে হেব্রন শহরে এ সরঞ্জাম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
এই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ফিলিস্তিনিদের অজান্তে বা সম্মতি ছাড়াই চেকপয়েন্ট দিয়ে যাওয়ার সময় তাদের মুখ স্ক্যান করে। ছবি তোলার পরে ছবিগুলো একটি বিস্তৃত বায়োমেট্রিক ডাটাবেসে মূল্যায়ন করার লক্ষ্যে একটি কেন্দ্রে পাঠানো হয় যেখানে অধিকৃত অঞ্চলে বসবাসকারী সমস্ত ফিলিস্তিনিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। যদি ব্যক্তির নাম ডাটাবেসে বিদ্যমান না থাকে তবে তাকে পছন্দসই এলাকায় প্রবেশ করা থেকে বাধা দেওয়া হয় এবং তার নাম এবং বিশদ স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হওয়ার পাশাপাশি তাকে বিশেষ জিজ্ঞাসাবাদ করা হয় তা খুঁজে বের করার জন্য যে তিনি ফিলিস্তিনের কোনো সংগঠনের সদস্য বা তার সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা। এই জিজ্ঞাসাবাদ কয়েক দিন স্থায়ী হতে পারে এবং এই সময়ে ব্যক্তিকে আটক করার বিধান চালু রেখেছে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ।
ব্লু ওলফ ইসরাইলি সৈন্যদের ব্যবহৃত একটি বিশেষ অ্যাপ:
ব্লু উলফ এমন একটি মোবাইল অ্যাপ যেটি দিয়ে সন্ত্রাসী ইসরাইলি সৈন্যরা বিভিন্ন চেকপয়েন্টে বা ফিলিস্তিনিদের বাড়িতে অভিযানের সময় শিশুসহ ফিলিস্তিনিদের ছবি তুলে থাকে। পরে এসব ছবি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য সরাসরি রেড উলফ ডাটাবেসে পাঠানো হয়।
ব্লু ওলফ প্রোগ্রামে উদ্বেগের কারণ হল এটি এমন একটি প্রক্রিয়া যেটি একটি “গেম” আকারে ডিজাইন করা হয়েছে এবং এটি এমন একটি প্রোগ্রামের অন্তর্ভুক্ত যা ইসরাইলি সামরিক বাহিনী দ্বারা ফিলিস্তিনিদের ওপর নজরদারী ও দমনের প্রক্রিয়াকে পুরস্কৃত করে থাকে।
এই পদ্ধতির মাধ্যমে সৈন্যরা তাদের তোলা ছবিগুলোর সংখ্যার উপর ভিত্তি করে পয়েন্ট এবং পুরষ্কার পায় যার ফলে ইসরাইলি সৈন্যরা আরও লাভ এবং পুরষ্কারের জন্য ফিলিস্তিনিদের গোপনীয়তা লঙ্ঘন করার আসকারা পায়। এইভাবে প্রতিটি ইসরাইলি সৈন্য ফিলিস্তিনিদের উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো জন্য একটি জীবন্ত হাতিয়ার হয়ে ওঠে এবং তার মাধ্যমে তোলা প্রতিটি ছবি একটি সমন্বিত দমন যন্ত্রের অংশ হয়ে ওঠে।
ওলফ প্যাক: ডাটাবেস:
“ওলফ প্যাক” হল “ রেড উলফ” এবং “ব্লু উলফ”সহ অন্যান্য সিস্টেমের মাদার সিস্টেম। এই সিস্টেমটি বিস্তৃত বায়োমেট্রিক ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে কেবলমাত্র ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। ইসরাইলি সেনাবাহিনীসহ সরকারের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা নজরদারি ক্যামেরা এবং সেনাবাহিনীর তোলা ছবি ব্যবহার করে ফিলিস্তিনিদের শনাক্ত করার অনুমতি পায়। এই সিস্টেমটি ফিলিস্তিনিদের বাসস্থান, কর্মক্ষেত্র, দৈনন্দিন কার্যকলাপ এবং পটভূমি বিশেষ করে নিরাপত্তা রেকর্ডসহ সমস্ত ফিলিস্তিনি তথ্যে সহজ এবং দ্রুত প্রবেশের অনুমতি দেয় এবং এটি ফিলিস্তিনিদের আধিপত্য ও দমন করার একটি শক্তিশালী হাতিয়ার। এই সিস্টেমগুলো ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ ও দমন করার জন্য ইহুদিবাদী শাসকদের নতুন এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের অংশ এবং অধিকৃত অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই সিস্টেমগুলো কেবল ফিলিস্তিনিদের চিহ্নিত করতে এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় না বরং ফিলিস্তিনিদের শ্রেণীবদ্ধ করে এটি স্বাস্থ্য এবং শিক্ষার মতো পরিষেবাগুলো ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে থাকে।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ২২ ঘণ্টা আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ২২ ঘণ্টা আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ২৩ ঘণ্টা আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ২৩ ঘণ্টা আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ২৩ ঘণ্টা আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ২৩ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা ২৩ ঘণ্টা আগে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ১ দিন আগে ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ২ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ২ দিন আগে সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ … ২ দিন আগে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।… ২ দিন আগে