সন্তানের উপর পিতা-মাতার হক্ব
প্রতিটি মানুষের উপর দুইটি দায়িত্ব অপরিহার্য। প্রথমটি হলো মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হক্ব আদায় করা। আর মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হক্ব আদায় করার অর্থ হচ্ছে, মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যা আদেশ মুবারক করেছেন তা মেনে চলা এবং যে বিষয়ে নিষেধ মুবারক করেছেন তা থেকে বিরত থাকা।
আর দ্বিতীয়টি হচ্ছে বান্দার হক্ব আদায় করা। আর বান্দার হক্বের মধ্যে সবচেয়ে বড় হক্বদার হচ্ছেন মাতা ও পিতা উনারা। কেননা বান্দা কর্তৃক মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হক্ব আদায় করার পর সর্বাগ্রে মাতা-পিতা উনাদের হক্ব আদায় করা তার উপর ওয়াজিব হয়ে পড়ে। কেননা মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের পরে মাতা ও পিতা উনারাই সন্তানের উপর সর্বাধিক সহানুভূতিশীল। সন্তানের লালন-পালন ও চরিত্র গঠনের সার্বিক দায়িত্ব উনারাই আঞ্জাম দিয়ে থাকেন।
মা কষ্ট শিকার করে দশ মাস যাবত গর্ভধারণ করেন। জীবনের ঝুঁকি নিয়ে সন্তান প্রসব করেন। দু’বছর যাবত দুগ্ধ পান করান এবং নিদ্রা ত্যাগসহ অনেক বেদনা সহ্য করেন। একজন পিতা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করেন এবং অকৃপণ হস্তে সন্তানের জন্য ব্যয় করেন। এই কারণেই সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে মাতা-পিতা উনাদেরকে সর্বাধিক মর্যাদা দান করেছেন। শুধু তাই নয়, পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে মাতা-পিতা উনাদের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়ে উনাদের মর্যাদা বর্ণনা করেছেন। যেমন মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা বনী ইসরাঈল শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, তোমার রব তায়ালা তিনি আদেশ মুবারক করেন যে, তোমরা একমাত্র উনারই ইবাদত করবে এবং পিতা-মাতা উনাদের সাথে সদ্ব্যবহার করবে।” সুবহানাল্লাহ!
আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “পিতা-মাতা উনাদের অবাধ্যতা করা কবীরা গুনাহের অন্তর্ভুক্ত।” নাউযুবিল্লাহ!
তিনি আরো ইরশাদ মুবারক করেন, ‘মা উনার পদতলে সন্তানের বেহেশত।’
তিনি আরো ইরশাদ মুবারক করেন, পিতা-মাতা উনাদের সন্তুষ্টির মধ্যে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি, পিতা-মাতা উনাদের অসন্তুষ্টির মধ্যে মহান আল্লাহ পাক উনার অসন্তুষ্টি।
মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সকলকেই পিতা-মাতা উনাদের হক আদায় করার তাওফীক্ব দান করেন। (আমীন)
-তাসনীমে শিরিন।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।