সন্তানসহ বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ
স্ত্রী জিশান মির্জা ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের পর এবার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরসহ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত।
এর আগে, দুই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের আয়কর নথি জব্দের আদেশ দেয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।