সদর দপ্তর থেকে ৭৪০ কর্মী কমাবে নাইকি
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে স্পোর্টসওয়্যার নির্মাতা নাইকি। যুক্তরাষ্ট্রের ওরেগনের সদর দপ্তর থেকে প্রায় ৭৪০ জন কর্মী কমাবে কোম্পানিটি। আগেই বলা হয়েছিল, ২০২৫ আর্থিক বছরের প্রথমার্ধে আয় কমতে পারে নাইকির। এবার সতর্কতা হিসেবে ব্যয় সংকোচন করতে এমন উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি।
নাইকির ভাইস প্রেসিডেন্ট মিশেল মার্কিন নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে, আগামী ২৮ জুন থেকে কর্মী ছাঁটাইয়ে দ্বিতীয় ধাপের প্রক্রিয়া শুরু হবে। এ পর্বে কোম্পানির সদর দপ্তরের প্রায় ৭৪০ জন কর্মীকে বাদ দেয়া হবে।
গত ফেব্রুয়ারিতে নাইকি কর্তৃপক্ষ জানিয়েছিল, ডিসেম্বরের পর থেকে আগামী তিন বছরে প্রায় ২০০ কোটি ডলার খরচ কমাতে চায় তারা। এর অংশ হিসেবে মোট কর্মশক্তির প্রায় ২ শতাংশ বা ১ হাজার ৬০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। ২০২৩ সালের ৩১ মে পর্যন্ত তথ্য অনুসারে, বিশ্বজুড়ে নাইকির কর্মীর সংখ্যা প্রায় ৮৩ হাজার ৭০০ জন।
যুক্তরাষ্ট্রের অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতি এবং চাহিদা-সংক্রান্ত উদ্বেগের কারণে উত্তর আমেরিকায় বেশ কয়েকটি কোম্পানি দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ে ঘোষণা দিয়েছে। এর আগে ব্যয় সংকোচন ও মুনাফা বাড়াতে ২০২৩ সালজুড়ে কর্মী ছাঁটাই করেছিল বড় বড় বহুজাতিক কোম্পানি।
গত মাসে প্রকাশিত এক পূর্বাভাস অনুসারে, ২০২৫ সালের প্রথমার্ধে নাইকির আয় নিম্ন একক অংকে নেমে যেতে পারে। মূলত এমন শঙ্কার পরই কর্মী কমিয়ে ব্যয় সংকোচন করতে উদ্যোগী হয়েছে জন ডোনাহোর নেতৃত্বাধীন কোম্পানি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)