সত্য গ্রহণে যা বাধা দেয় এবং পরকালকে যা ভুলিয়ে দেয়-৩
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ مُعَاوِيَةَ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِـنْـتَانِ وَسَـبْـعُوْنَ فِـىْ النَّارِ وَ وَاحِدَةٌ فِـىْ الـجَنَّـةِ وَهِىَ الْـجَمَاعَةُ وَاَنَّهٗ سَيَخْرُجُ فِـىْ اُمَّتِىْ اَقْـوَامٌ يَــتَجَارٰى بِـهِمْ تِلْكَ الاَهْوَاءُ كَمَا يَــتَجَارٰى الْكَلْبُ بِصَاحِبِهٖ لَايَــبْـقٰى مِنْهُ عِرْقٌ وَ لَامَفْصَلٌ اِلَّا دَخَلَهٗ. (رواه أحمد وأبو داؤد)
হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, বাহাত্তর দল জাহান্নামে যাবে আর একদল জান্নাতে যাবে। আর উনারাই হলেন আহলে সুন্নত ওয়াল জামায়াত। নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে এমন সব লোক বের হবে, যাদের শরীরে ঐসব কুপ্রবৃত্তিসমূহ অনুপ্রবেশ করবে, যেভাবে কুকুরের বিষ রোগীর শরীরে অনুপ্রবেশ করে। তার কোনো শিরা ও রগ অবশিষ্ট থাকে না, যাতে এ রোগ সঞ্চারিত হয় না।
[আহমদ শরীফ, আবূ দাঊদ শরীফ]
কুকুরের বিষ মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের পক্ষে যেভাবে সুস্থ থাকা বা বেঁচে থাকা সম্ভব না তেমনি কুপ্রবৃত্তিসমূহ মানুষের শরীরে বা অন্তরে প্রবেশ করলে দ্বীনের মধ্যে ইস্তেকামত থাকাও সম্ভব হবে না। আর মহান আল্লাহ পাক এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নিসবত মুবারক বা সন্তুষ্টি মুবারক হাছিল করাও কঠিন হয়ে যাবে।
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُمَا قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَتَـفْتَرِقُ اُمَّتِىْ عَلٰى ثَـلٰثٍ وَّسَبْعِيْنَ مِلَّةً كُلُّهُمْ فِـى النَّارِ اِلَّا مِلَّةً وَّاحِدَةً قَالُوْا مَنْ هِىَ يَا رَسُوْلَ اللهِ قَالَ مَا اَنَا عَلَيْهِ وَ اَصْحَابِـىْ. (رواه الترمذى)
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার উম্মতের মধ্যে তিহাত্তর ফেরকা হবে। একটি দল ব্যতীত বাকী বাহাত্তর দল প্রত্যেকেই জাহান্নামী। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা জিজ্ঞাসা করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! নাজাত প্রাপ্ত দল কোনটি? হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি এবং আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম যেই মত ও পথ মুবারকে রয়েছি সেই মত ও পথ মুবারকে যারা থাকবেন উনারাই নাযাত প্রাপ্ত দল হবেন।
[তিরমিযী শরীফ]
ইনশাআল্লাহ চলবে।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।