সত্য গ্রহণে যা বাধা দেয় এবং পরকালকে যা ভুলিয়ে দেয়-২
فَإِنْ لَّـمْ يَسْتَجِـيْـبُـوْا لَكَ فَاعْلَمْ أَنَّـمَا يَـتَّبِعُوْنَ أَهْوَاءَهُمْ وَمَنْ أَضَلُّ مِـمَّنِ اتَّــبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللّٰهِ إِنَّ اللّٰهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِيـْنَ ﴿৫০﴾ سورة القصص
যদি তারা আপনার ডাকে সাড়া না দেয়; জেনে রাখুন, তারা তাদের নফসের বা প্রবৃত্তির অনুসরণ করে। ঐ ব্যক্তিই সর্বাধিক গোমরাহ যে মহান আল্লাহ পাক উনার হিদায়েত উনার পরিবর্তে তার নফসের বা প্রবৃত্তির অনুসরণ করে। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি যালিমদেরকে হিদায়েত দান করেন না। নাঊযুবিল্লাহ! [সূরা ক্বছাছ শরীফ: ৫০]
এই আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, যদি বান্দা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ডাকে সাড়া না দেয় অর্থাৎ সুন্নত মুবারক উনার অনুসরণ না করে বুঝতে হবে, সে তার প্রবৃত্তির অনুসরণ করে। আর যে প্রবৃত্তির অনুসরণ করবে সে নফসের প্রতি যুলুম করবে। আর যে নফসের প্রতি যুলুম করবে সে যালিমদের অন্তর্ভূক্ত হবে। আর যালিমরা হিদায়েত লাভের উপযুক্ত হতে পারে না।
আর যারা সুন্নত মুবারক অনুযায়ী চলবে তারা নফসের অনুসরণ করা থেকে বেঁচে যাবে এবং বিভ্রান্ত হওয়া থেকেও রক্ষা পাবে। কেননা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারকই হচ্ছে, মুসলমানদের জন্য অনুসরনীয় বিধান। পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ عَـبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُمَا قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُـؤْمِنُ اَحَدُكُمْ حَتّٰى يَكُوْنَ هَوَاهُ تَـبْـعًا لِمَا جِئْتُ بِهٖ. (رواه فـى شرح السنة)
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মু’মিন হতে পারবে না যতক্ষণ না তার নফস বা প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার অনুগামী হবে।
[শরহুস সুন্নাহ শরীফ]
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।