মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সত্যিই কি মহাকাশে পরমাণু অস্ত্রে স্যাটেলাইট ধ্বংসের ক্ষমতা আয়ত্ত করছে রাশিয়া

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, সকাল ৭:৫৬
সত্যিই কি মহাকাশে পরমাণু অস্ত্রে স্যাটেলাইট ধ্বংসের ক্ষমতা আয়ত্ত করছে রাশিয়া
আল ইহসান ডেস্ক:
মার্কিন গোয়েন্দা সংস্থার সূত্র অনুযায়ী রাশিয়া নাকি মহাকাশে পরমাণু অস্ত্র প্রয়োগ করে স্যাটেলাইট ধ্বংসের ক্ষমতা আয়ত্ত করার চেষ্টা করছে। মার্কিন কংগ্রেসে বিষয়টি নিয়ে আলোড়ন চলছে।
ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তার প্রস্তাব নিয়ে মার্কিন কংগ্রেসে যখন রাজনৈতিক টানপড়েন চলছে, ঠিক তখনই সংসদ সদস্যরা মার্কিন গোয়েন্দা সংস্থার এক রিপোর্ট হাতে পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন বিষয়টি আপাতত গোপন রাখার চেষ্টা করলেও কয়েকজন সংসদ সদস্য প্রকাশ্যে দুশ্চিন্তা প্রকাশ করেছে। বিশেষ করে সংসদের নিম্ন কক্ষে রিপাবলিকান দলের নেতা মাইক টার্নার ‘জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হুমকি’ নিয়ে অস্পষ্ট বিবৃতি প্রকাশ করায় আলোড়ন সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমেও সেই গোপন রিপোর্টের কিছু খ-চিত্র প্রকাশিত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন মার্কিন কংগ্রেসের সদস্যকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রশাসন রাশিয়ার নতুন এক সামরিক ক্ষমতা সম্পর্কে উদ্বিগ্ন। মহাকাশে কাজে লাগানো যায়, এমন এক পরমাণু অস্ত্র সৃষ্টি করে রাশিয়া যে কোনো স্যাটেলাইট অকেজো করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে মার্কিন গোয়েন্দা সূত্র দাবি করছে। বাইডেন প্রশাসন তাই কংগ্রেসের সদস্য ও ইউরোপে সহযোগী দেশগুলিকে বিষয়টি জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্র মার্কিন প্রশাসনের এক বর্তমান ও এক প্রাক্তন কর্মকর্তাকে উদ্ধৃত করে রাশিয়ার মহাকাশ-ভিত্তির পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার কথা জানিয়েছে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খ-চিত্র অনুযায়ী রাশিয়া এখনো সেই ক্ষমতা আয়ত্ত করেনি। তবে সেই লক্ষ্যে কাজ চলছে। ফলে মার্কিন গোয়েন্দা সংস্থা অবিলম্বে কোনো হুমকির কারণ দেখছে না। রিপাব্লিকান দলের নেতা টার্নার সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের উদ্দেশ্যে গোপনীয়তার বেড়াজাল সরিয়ে সেই হুমকির বিষয়ে কংগ্রেস, প্রশাসন ও সহযোগী দেশগুলির সঙ্গে বিস্তারিত আলোচনার অনুরোধ জানিয়েছেন। সে ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে বলে তিনি মনে করেন। সম্প্রতি তিনি মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধিদলের সঙ্গে ইউক্রেন সফর করে সে দেশের কঠিন পরিস্থিতি সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে।
আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে এমন উদ্বেগ বর্তমান প্রেক্ষাপটে বাড়তি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং সংসদে তার অনুগামীরা যখন আন্তর্জাতিক সামরিক সহযোগিতার পথ ত্যাগ করে ‘আমেরিকা ফার্স্ট' নীতির পক্ষে সওয়াল করছে, ঠিক তখনই রাশিয়ার নতুন সামরিক ক্ষমতা নিয়ে জল্পনাকল্পনা বিষয়টিকে আরো জটিল করে তুলছে। ট্রাম্প শিবিরের ‘বিচ্ছিন্নতাবাদী' সামরিক নীতি নিয়ে খোদ রিপাবলিকান দলেও বিতর্ক আরো জোরালো হবে বলে ধরে নেওয়া হচ্ছে। ট্রাম্প যেভাবে আবার ক্ষমতায় এলে সামরিক জোট ন্যাটোর ভূমিকা খর্ব করার কথা বলছে, সেই মনোভাব আমেরিকার জাতীয় স্বার্থের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, সে বিষয়ে আগেই তর্কবিতর্ক শুরু হয়ে গেছে। গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক রিপোর্ট সেই প্রশ্নে ট্রাম্প শিবিরকে কতটা কোণঠাসা করতে পারে, মার্কিন রাজনীতি জগতে সে বিষয়ে জল্পনাকল্পনা চলছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৬ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৯ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৯ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৯ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ৯ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ৯ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ৯ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৯ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৯ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১০ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১০ ঘণ্টা আগে