৫ বছরে ব্যাংকে নতুন কোটিপতি ৩০ হাজারের বেশি
, ০৫ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
জিনিসপত্রের লাগামহীন দামে যখন বেশির ভাগ স্বল্প আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস চলছে, তখন ব্যাংকে বাড়ছে কোটিপতির সংখ্যা। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশের অর্থনীতিকে যখন টালমাটাল করে তুলেছে, তখনো একশ্রেণির মানুষ ফুলেফেঁপে কলাগাছ হয়ে উঠছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ কোটিপতির হিসাব থেকেই এ চিত্র স্পষ্ট হয়েছে।
তথ্য-উপাত্ত বলছে, ব্যাংকে কোটিপতি গ্রাহকের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। ২০১৯ সালেও এ সংখ্যা ৮৪ হাজারের কম ছিল। গত পাঁচ বছরেই দেশে কোটিপতি বেড়েছে ৩০ হাজারের বেশি। আর পুরো ব্যাংক খাতের ১৭ লাখ ১৩ হাজার ১৩৪ কোটি টাকার মধ্যে তাঁদের জমানো টাকাই ৭ লাখ ২৭ হাজার ১৩১ কোটি টাকা। এসব কোটিপতি বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ না করে, জমিয়ে রাখায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা বলেন, মূলত আয়ের বড় ধরনের বৈষম্যের ফলে সাধারণ মানুষের আয় কমলেও কোটিপতির সংখ্যা বেড়েছে।
এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘অর্থনীতির নানা সংকটের কারণে আমানতের প্রবৃদ্ধি অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে। মানুষ এখন ব্যাংকে টাকা কম রাখছেন। অনেকে উচ্চ মূল্যস্ফীতির চাপে আমানত ভেঙে খাচ্ছেন। কিন্তু কোটিপতির সংখ্যা সংকটেও বেড়েই চলছে। অপর দিকে সংকটে উৎপাদন কমে যাওয়ায় বেকারত্ব বেড়েছে। এর নেতিবাচক প্রভাব অর্থনীতি স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৬৮৪। এসব হিসাবে জমা ১৭ লাখ ১৩ হাজার ১৩৪ কোটি টাকা। এর মধ্যে ১ কোটি টাকার বেশি আমানত রয়েছে- এমন ব্যাংক হিসাবের সংখ্যা রয়েছে ১ লাখ ১৪ হাজার ৫৫। এসব হিসাবে জমা আছে ৭ লাখ ২৭ হাজার ১৩১ কোটি টাকা। অর্থাৎ দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের মধ্যে প্রায় ৪৮.৩৮ শতাংশ দখলে রেখেছে কোটিপতিরা।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাম্প্রতিক সময়ে নানা সংকট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাঁতাকলে পিষ্ট নিম্ন ও মধ্যবিত্তরা। সাধারণ মানুষ সংসারের ব্যয় মেটাতে পারছেন না। ছোট ছোট অনেক প্রতিষ্ঠান ব্যবসা করতে পারছে না। ব্যাংকে টাকা জমানো তো দূরের কথা, অনেকে জমানো সঞ্চয় ভেঙে খাচ্ছেন। এমন পরিস্থিতিতেও একশ্রেণির মানুষের আয় বেড়েছে, যা সমাজে বৈষম্যের প্রতিফলন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘একদিকে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে বাড়ছে কোটিপতির সংখ্যা। এর মানে হলো, দেশে আয়বৈষম্য সৃষ্টি হচ্ছে। এটি ভালো লক্ষণ নয়। এই বৈষম্য না কমলে অর্থনীতির গতি বাধাগ্রস্ত হবে।’
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান মনে করেন, ব্যাংকিং খাতে অনিয়ম, কর ফাঁকি ও অর্থ পাচার উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সমাজে আয়বৈষম্য বেড়েছে। এসব দুর্নীতির কারণে সমাজের একটি বড় অংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












