ইয়েমেন নিয়ে আমেরিকা-ব্রিটেনের সঙ্গে রাশিয়া-চীনের বাদানুবাদ
, ০৫ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ইয়েমেনে সম্মানিত মুজাহিদ হুথিদের বিভিন্ন স্থাপনায় হামলার জন্য জাতিসংঘে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের কড়া সমালোচনা করেছে রাশিয়া ও চীন।
তারা দাবি করেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইয়েমেনে সম্মানিত মুজাহিদ হুথিদের সামরিক স্থাপনায় বেআইনিভাবে হামলা করেছে আমেরিকা ও ব্রিটেন।
এর পাল্টা জবাব দেয় যুক্তরাষ্ট্রের ডেপুটি রাষ্ট্রদূত রবার্ট এবং ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা।
তারা বলেছে, হুথিদের হামলা বেআইনি। তাদের বিরুদ্ধে উপযুক্ত এবং আইনগত যে ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও ব্রিটেন নিয়েছে তা আত্মরক্ষার্থে করা হয়েছে।
বারবারা বলেছে, হুথিদের হামলার কারণে বৈশ্বিক শিপিং লাইনের খরচ বৃদ্ধি পেয়েছে। ওই অঞ্চলে খাদ্য ও মানবিক সহায়তার মূল্যও বৃদ্ধি পেয়েছে।
জবাবে জাতিসংঘের উপরাষ্ট্রদূত এবং চীনের রাষ্ট্রদূত যুক্তি তুলে ধরে বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযানের অনুমোদন কখনওই দেয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিষদের এক মিটিংয়ে উভয়পক্ষের মধ্যে এভাবে বাদানুবাদ হয়।
এ সময় ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রান্ডবার্গ বলেছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ইয়েমেনে শান্তি পুনঃস্থাপনের প্রতিশ্রুতির গতি সেøাথ হয়েছে। গাজা ও লোহিত সাগরে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করেছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। ওই বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বিভিন্ন দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি জাহাজকে টার্গেট করে আসছে সম্মানিত মুজাহিদ হুথি ভাইয়েরা। তারা গাজায় যুদ্ধবিরতি দাবি করেন।
লোহিত সাগর হল- এশিয়া, ভূমধ্যসাগর ও ইউরোপের মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি শিপিং রুট। সাম্প্রতিক সময়ে তাদের ক্ষেপণাস্ত্র সংগ্রহশালা এবং উৎক্ষেপণকেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এ হামলায় সমর্থন দিচ্ছে অন্য মিত্ররাও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)