মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বরই-বর্জ্য থেকে স্বর্ণ উদ্ধারে দুবাইয়ে তরুণ উদ্ভাবকদের চমকবাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিস্ফোরক তৈরির পণ্যবাহী জাহাজ জব্দ

সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, রাত ৩:৪০
সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার

শীতে শ্বাসকষ্ট অনেক বেড়ে যায়। শ্বাসকষ্ট প্রতিরোধে ইনহেলার ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে ইনহেলার ব্যবহার নিয়ে অনেকের ভেতর ভীতি কাজ করে। ইনহেলার মূলত হলো সবচেয়ে নিরাপদ ওষুধ। কারণ, আপনি যদি ওষুধ খান, তাহলে সেটি রক্তে যাবে, পার্শ্বপ্রতিক্রিয়া হবে। ইনহেলার একমাত্র ওষুধ, যেটি রক্তে যাবে না। তাই পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তাই ইনহেলার সবচেয়ে নিরাপদ ওষুধ। নানা রকমের ইনহেলারের মধ্যে একেকটির ব্যবহারবিধি একেক রকম। সঠিক নিয়মে ব্যবহার না করলে ইনহেলারের ওষুধ ঠিকমতো ফুসফুসে পৌঁছায় না এবং কাজও হয় না। জেনে নিন ইনহেলার কীভাবে ব্যবহার করবেন:
* বেশির ভাগ মানুষ এখনো মিটার ডোজ ইনহেলার ব্যবহার করেন। প্রথমে এটি কয়েকবার ঝাঁকিয়ে নিতে হয়। তারপর মুখ বা ক্যাপটা খুলুন। ইনহেলার মুখে দেওয়ার আগে বড় একটা শ্বাস ছেড়ে দিন। ইনহেলারের সামনের অংশ মুখে পুরে নিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করে একবার চাপ দিন। গভীরভাবে শ্বাস টেনে স্প্রে করা ওষুধ পুরোটা ফুসফুসের মধ্যে টেনে নিন। খেয়ে ফেলবেন না। এবার ইনহেলার মুখ থেকে বের করে শ্বাসটা বুকে আটকে রাখুন ১০ সেকেন্ড, তারপর ছেড়ে দিন। ৩০ সেকেন্ড পর একই নিয়মে পরের পাফ বা স্প্রেটা নিন।
* স্টেরয়েড-জাতীয় ইনহেলার ব্যবহারের পর মুখ কুলি করে ধুয়ে ফেলতে হবে। নয়তো জিবে ছত্রাক সংক্রমণ হতে পারে।
* ইনহেলার স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। ফ্রিজে নয়। ইনহেলার ব্যবহারের আগে মেয়াদ আছে কি না, দেখে নিন।
* ইনহেলারের মাউথপিস ও ক্যাপ হালকা গরম পানিতে পরিষ্কার করা যাবে, ওষুধ সংরক্ষিত ছোট্ট ধাতব বোতলটা নয়। ক্যাপ ও মাউথপিস পানিতে ধুয়ে বাতাসে শুকিয়ে নিতে হবে।
* অনেক সময় স্পেসারের সাহায্যে ইনহেলার ব্যবহার করতে বলা হয়। এতে ওষুধ আরও সহজে ও বেশি প্রবেশ করে।
* ড্রাই পাউডার ইনহেলার চাকতির মতো। জোরে শ্বাস ছেড়ে বুক খালি করে তারপর ইনহেলার মুখে পুরে পাউডারটা টেনে নিন। এ ক্ষেত্রে শ্বাস টেনে নিতে হবে জোরে আর দ্রুত। তারপর ইনহেলার বের করে মুখ বন্ধ অবস্থায় শ্বাসটা ধরে রাখুন ১০ সেকেন্ড।
* স্পেসার ব্যবহার:
স্পেসারের কাজ হল শ্বাসে নেয়ার আগে ইনহেলার থেকে স্প্রে হওয়া ওষুধ কিছু সময়ের জন্য স্পেসারের ভেতরে ভাসমান অবস্থায় ধরে রাখা। এর সুবিধা হল- রোগী ধীরে ধীরে শ্বাসে ওষুধ নেয়ার সুযোগ পায় এবং শিশু থেকে বৃদ্ধ সবাই ওষুধ শ্বাসে টেনে নিতে পারে। স্পেসারের মাধ্যমে ওষুধ শ্বাসে নিলে স্পেসার ছাড়া ওষুধ নেয়ার চেয়ে প্রায় দেড়গুণ বেশি ওষুধ শ্বাসে যায়। জরুরি অবস্থায় স্পেসারের মাধ্যমে ৫ মিনিট পরপর ৫ চাপ করে শ্বাসে উপশমকারী ওষুধ নিতে হয় এবং অন্তত ১ থেকে ৫ বার নিতে হয় যা নেবুলাইজারের মাধ্যমে শ্বাসে ওষুধ দেয়ার মতো কার্যকরী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার খালি পেটে ওজন কমায় ৫ খাবার ১৫ জুলাই, ২০২৬ হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি ১২ জুলাই, ২০২৬ ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ১০ জুলাই, ২০২৬ যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় ৮ জুলাই, ২০২৬ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ ৬ জুলাই, ২০২৬ বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায় সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময… ৭ এপ্রিল, ২০২৫ শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? ১২ জানুয়ারি, ২০২৫ জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা ২২ ডিসেম্বর, ২০২৪ জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন ৮ ডিসেম্বর, ২০২৪ শীতে শিশুর বাড়তি যত্ন শীতে শিশুর বাড়তি যত্ন ৩ ডিসেম্বর, ২০২৪ আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে ৫ নভেম্বর, ২০২৪ পাইলস কি এবং কাদের হয় পাইলস কি এবং কাদের হয় ২৯ অক্টোবর, ২০২৪