সচিবালয়ের পক্ষে সংবাদ প্রচারে বিচারকদের শোকজ
, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সুপ্রিম কোর্ট সচিবালয়ের পক্ষে বিচারকদের অভ্যন্তরীণ গ্রুপে কথা বলা এবং পত্রিকার প্রকাশিত সংবাদের লিংক শেয়ার করায় বেশ কয়েকজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এর মধ্যে সহকারী জজ থেকে জেলা জজ পর্যায়ের কর্মকর্তাও রয়েছেন। বিভিন্ন মাধ্যমে শোকজ প্রাপ্ত বিচারবিভাগীয় কর্মকর্তার সংখ্যা ২৮ বলা হলেও দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সংখ্যার বিষয়ে সঠিক তথ্য মেলেনি।
শোকজ পাওয়া কয়েকজন বিচার বিভাগীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রশ্নে বিচারকেরা ঐক্যবদ্ধ জানিয়ে বিবৃতি দিয়েছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। অথচ নিজেদের অভ্যন্তরীণ (গোপনীয়) গ্রুপে এই বিষয়ে মতামত জানানোর কারণেও শোকজ করা হয়েছে বেশ কয়েকজনকে। ওই মতামত পাবলিক পোস্টেও ছিল না। কেউ কেউ শোকজ পেয়েছেন পত্রিকার নিউজ গ্রুপে শেয়ার করার কারণে। এ ছাড়া যখন গ্রুপে মতামত লেখা হয়েছে, তখন অফিস সময়ও ছিল না। এত তুচ্ছ ঘটনায় শোকজ করার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন তারা। এতেই বোঝা যাচ্ছে, সুপ্রিম কোর্ট সচিবালয় না হওয়ায় তাদের স্বাধীনতা কতটা সংকুচিত হয়েছে।
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকেরা ‘ঐক্যবদ্ধ’ জানিয়ে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গত ৫ এপ্রিল গণমাধ্যমে একটি বিবৃতি পাঠায়। সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে বিচারকদের মধ্যে বিভক্তি নিয়ে প্রতিবেদনের প্রতিবাদে ওই বিবৃতি পাঠানো হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন ও মহাসচিব মোস্তাফিজুর রহমানের স্বাক্ষর করা বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকদের মধ্যে কোনো বিভক্তি নেই; বরং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক এবং আর্থিক স্বাধীনতা, জবাবদিহি ও কার্যকর প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার লক্ষ্যে অ্যাসোসিয়েশনের সকল সদস্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)