মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
সরু চোখে...

সংস্কৃতি আর ক্রেজ এক জিনিস না, পহেলা বৈশাখ ক্রেজ হতে পারে, কিন্তু কখনই বাঙালী সংস্কৃতি না

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, রাত ২:৪২
সংস্কৃতি আর ক্রেজ এক জিনিস না, পহেলা বৈশাখ ক্রেজ হতে পারে, কিন্তু কখনই বাঙালী সংস্কৃতি না
অনেকেই দাবি করে, পহেলা বৈশাখ নাকি বাঙালী সংস্কৃতি। যারা এ ধরনের দাবি করে আসলে তারা সংষ্কৃতি আর ক্রেজের মধ্যে তফাৎ বুঝে না। পহেলা বৈশাখ একটি ‘ক্রেজ’ কিন্তু কখনই সংস্কৃতি নয়। আসলে এতদিন ‘পহেলা বৈশাখ’ নামক ক্রেজকে বাঙালী সংস্কৃতি হিসেবেই খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। পুরো বিষয়টি বুঝতে প্রয়োজন হচ্ছে সংস্কৃতি কাকে বলে, আর ক্রেজ কাকে বলে তা বোঝা।
সংস্কৃতি কাকে বলে-
কোন স্থানের মানুষের আচার-ব্যবহার, জীবিকার উপায়, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতি-নীতি, শিক্ষা-দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ করা হয়, তাই সংস্কৃতি।
অর্থাৎ বাংলাদেশের সকল মানুষের আচার-প্রথা, সামাজিক রীতি নীতি ইত্যাদির মধ্যে দীর্ঘদিন আবহমান কাল ধরে যা প্রকাশ পাবে তাই সংস্কৃতি। যেমন ধরুন- ভাত খাওয়া। ভাত খাওয়া বাংলাদেশের মানুষের সংস্কৃতি। এটা কোন বাঙালীকে বলে দিতে হয় না, বা কোন নির্দ্দিষ্ট স্থানের মধ্যেও সীমাবদ্ধ নয়। এবং বহুকাল ধরে বাংলাদেশের মানুষ ভাত খেয়ে যাচ্ছে। ভাত খাওয়ার বিষয়টিকে প্রচার করতে কোন সাংস্কৃতিক গোষ্ঠীকে মাঠে নামতে হয় নাই, কিংবা মিডিয়ায়ও প্রচার করতে হয় নাই ‘আসুন ভাত খাই‘। বরং অটোমেটিক বহু আগে থেকেই বাংলাদেশের মানুষের সংস্কৃতির মধ্যে এই রীতি প্রবাহমান ছিলো। তাই ভাত খাওয়াকে বলা যায়- বাঙালী সংস্কৃতি।
এবার আসুন, ক্রেজ কাকে বলে-
ক্রেজ হচ্ছে এক ধরনের কোন নির্দ্দিষ্ট বিষয়ের উপর উদ্দিপনা, যা হঠাৎ করেই আগমন করে এবং দ্রুত বিস্তার লাভ করে আবার দ্রুতই মিলিয়ে যায়।
আরো সোজা ভাষায় বলতে- ক্রেজের কোন আদর্শিক ভিত্তি থাকে না, ফলে মতবাদটি দীর্ঘস্থায়ী হয় না।
বাংলাদেশে পহেলা বৈশাখ নামক যে অনুষ্ঠান আপনারা দেখছেন সেটা একটা ক্রেজ। এটা আবহমান সংস্কৃতি থেকে নেয়া হয় নাই, বরং ছায়ানট নামক একটি সংগঠন চালু করেছে। এবং মিডিয়ার মাধ্যমে সেটা দ্রুত প্রচার করা হয়েছে। কিন্তু বাস্তবে ঐ পহেলা বৈশাখের আদর্শিক কোন ভিত্তি নাই। কারণ-
১) এটা আবহমান কোন সংস্কৃতি না, মাত্র ৫৬ বছর আগে ১৯৬৭ সালে এটা রমনায় চালু করে ছায়ানট নামক একটি সংগঠন।
২) মিডিয়ার মাধ্যমে পহেলা বৈশাখকে দ্রুত বিস্তার করার চেষ্টা করে একটি বিশেষ মহল। এমনভাবে প্রচার করা হয় যেন রমনার আবহ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। উল্লেখ্য ২০০১ সালের বটমূলের বোমা হামলা সময় থেকে মিডিয়া বিষয়টি বেশি প্রচার করে।
৩) অমঙ্গল শোভাযাত্রা চালু করে চারুকলা, মাত্র ৩৪ বছর আগে ১৯৮৯ সালে।
৪) ১লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া শুরু হয় মাত্র ৩৯ বছর আগে, ১৯৮৪ সালে।
অর্থাৎ প্রত্যেকটি কালচার একটি নিদ্দির্ষ্ট গোষ্ঠী শুরু করে এবং তা মিডিয়ায় ‘হাজার বছরের ঐতিহ্য’ এই মিথ্যা উক্তি দিয়ে মানুষকে খাওয়ানো হয়। ফলে আদর্শিক ভিত্তিশূন্য হয়ে পড়ে কথিত পহেলা বৈশাখ উদযাপন। মানুষ ক্রেজ হিসেবে হঠাৎ পালন করে, ব্যাপক প্রচার পায়, কিন্তু আবার হঠাৎ ফুস করে বেলুন ফুটো হতে থাকে। ফলে অনুষ্ঠান বাঁচাতে বাধ্য হয়ে কোনমতে ইউনেস্কো থেকে একটা স্বীকৃতি নিয়ে স্কুল কলেজে তা আবশ্যক করতে উঠে পড়ে লাগে। কিন্তু গায়ের জোরে ক্রেজকে তো আর জাতীয় সংস্কৃতি বানানো যায় না। জাতীয় সংস্কৃতি হওয়ার জন্য চাই আদর্শিক ভিত্তি থাকা ও বাস্তব সম্মত হওয়া। কিন্তু ক্রেজ পহেলা বৈশাখের আসলে কোনটাই নেই।
-উম্মু আমিম

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? ১ দিন আগে পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬