তারা কি বোবা শয়তান হয়ে গেছে?
আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “সমস্ত প্রকার খেলাধুলাই হারাম। ” (মুস্তাদারেকে হাকিম শরীফ) অর্থাৎ সম্মানিত শরীয়ত, সর্বপ্রকার খেলাধুলাকেই হারাম ঘোষণা করেছেন।
এ দেশের ৯৭ ভাগ অধিবাসী মুসলমান। আর রাষ্ট্রদ্বীন হিসেবে সম্মানিত ‘ইসলাম’ উনাকেই গ্রহণ করা হয়েছে। তাহলে সম্মানিত ইসলাম উনার বিরোধী কাজ তথা হারাম খেলাধূলা ও তৎসংশ্লিষ্ট বেপর্দা, বেহায়াপনাসহ হারাম নাচ-গান হচ্ছে কিভাবে? পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা কোথাও অন্যায় তথা হারাম কাজ হতে দেখলে তা হাতে বাধা দিবে। যদি হাতে বাধা দেয়া সম্ভব না হয় তবে জবানে বাধা দিবে। যদি জবানে বাধা দেয়াও সম্ভব না হয় তবে অন্তরে তা খারাপ জেনে দূরে সরে থাকবে, আর এটাই হচ্ছে তৃতীয় স্তরের ঈমান অর্থাৎ দুর্বল ঈমান। কিন্তু ৯৭ শতাংশ মুসলমান উনারা এসমস্ত হারাম কাজকে হাতে ও জবানে বাধা দেয়া তো দূরের কথা অন্তরে ঘৃণা করেও তার থেকে দূরে থাকছে না। বরং নিজেরাই সেই হারাম কাজে লিপ্ত হয়ে গা ভাসিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ! অতএব, পবিত্র হাদীছ শরীফ অনুযায়ী দেখা যাচ্ছে ৯৭ ভাগ মুসলমান উনাদের তৃতীয় স্তরের ঈমানটুকুও নেই। উপরন্তু সবাই যেন বোবা শয়তানে পরিণত হয়েছে। কেননা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যে অন্যায় হতে দেখেও চুপ করে থাকে সে হচ্ছে বোবা শয়তান। ” নাউযুবিল্লাহ!
-মুহম্মদ জায়েদুর রহমান।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।