সংস্কার, বিচার এবং নির্বাচন পরস্পর নির্ভরশীল নয় -সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, সবাই যেটা করে যে সংস্কার, বিচার এবং নির্বাচন- এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে, এগুলো মিউচুয়াল বিষয়। ইন্টারডিপেন্ডেন্সির ওপরে কোনোটা নেই। তার মানে, এগুলো পরস্পর নির্ভরশীল বিষয় নয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন চায়, সেটা তাদের কামনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা। এখন নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, নাগরিক সমাজের ভূমিকা নিয়ে। সংবিধান অনুসারে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা এখনো দেয়া আছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সহযোগিতা চাইলে সরকারসহ সমস্ত সংস্থা তা দিতে বাধ্য। অতীতে নির্বাচন কমিশন এই ক্ষমতা ভোগ করতে পারেনি। কারণ নির্বাহী বিভাগের কর্তৃত্ব ছিল বেশি। বর্তমানে সে পরিবেশ নেই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।