সংস্কারের নামে তামাশা না করে দ্রুত নির্বাচন দিন -বুলু
, ৯ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সংস্কারের নামে তামাশা না করে দ্রুত নির্বাচন দিন। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) হোমনা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপির ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। ৬৫ লাখ মামলার ভুক্তভোগী নেতাকর্মীরা ঢাকা শহরে অবস্থান করলে পালাবার পথ খুঁজে পাবেন না। ন্যূনতম সংস্কার করে আগামী আগস্ট মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন।
তিনি আরও বলেন, গত ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। আমাদের ২০ হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন। আমরা বাবার সম্পত্তি, স্ত্রীর গহনা বিক্রি করে জীবনযাপন করেছি। আমাদের বাবা-ভাই ও বোনের জানাজা পড়তে পারিনি। ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি। এক মাসে এই আন্দোলন হয় নাই। আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তিনি লন্ডনে বসে আন্দোলনের ফর্মুলা দিয়েছেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশে বুলু বলেন, ন্যূনতম সংস্কার করে আগামী আগস্ট মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। আপনি কীভাবে বললেন ছাত্রদের দিয়ে একটি রাজনৈতিক দল করবেন। এটা মেনে নেওয়া যায় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)